বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন
বসতবাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণ: আহত ১, এলাকায় চরম আতঙ্ক

বসতবাড়িতে ককটেল তৈরীর সময় বিস্ফোরণ: আহত ১, এলাকায় চরম আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক:: বগুড়ার গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের ছোট ইটালি গ্রামের অলেদা বাজার এলাকায় বসতবাড়ির ভেতরে ককটেল তৈরি করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আতাউর রহমান সেলিম (৩৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ২ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র আতঙ্ক।

স্থানীয়দের বরাতে জানা যায়, স্থানীয় মুক্তার হোসেনের স্ত্রী নাসিমা (৪৫)–এর বসতঘরে গোপনে ককটেল তৈরির কাজ চলছিল বলে অভিযোগ রয়েছে। হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হলে কুমিল্লার মেঘনা উপজেলার রামপ্রশাদের চর এলাকার বাদশার ছেলে আতাউর রহমান সেলিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই গাবতলী মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে আহত সেলিমকে গ্রেফতার দেখায় বলে নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল ইসলাম।

ওসি সেরাজুল ইসলাম জানান, বিস্ফোরণের সময় ওই বাড়িতে আরও দুইজন উপস্থিত ছিলেন; তবে তারা পালিয়ে গেছেন এবং এখনো শনাক্ত করা যায়নি। বিস্ফোরণের ঘটনায় ব্যবহৃত ঘরটি আপাতত সিলগালা করা হয়েছে। বোম ডিস্পোজাল ইউনিট ঘটনাস্থলে এসে ঝুঁকি নিরসন করবেন।

তিনি আরও বলেন, “ককটেলটি কী উদ্দেশ্যে তৈরি করা হচ্ছিল তা এখনো স্পষ্ট নয়। ঘটনাটি গভীরভাবে তদন্তে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে।”


বিস্ফোরণের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সম্পূর্ণ তদন্ত ও জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com