বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু কুমিল্লা দেবীদ্বারে ৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে চুরি, স্বর্ণালংকারসহ ছয়টি মূর্তি লুট গাইবান্ধায় ৬ ঘন্টা ধরে পড়ে আছে বাবার মরদেহ, সম্পত্তির ভাগ নিয়ে ভাই-বোনের বিরোধ! নবীনগরে ব্রিজ আছে, নেই সংযোগ সড়ক—ভোগান্তিতে তিন ইউনিয়নের মানুষ স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রেপ্তার দিনে ভাসমান দোকান, রাতে অপরাধের অভিযোগ—মাওনা ফ্লাইওভারের নিচে উদ্বেগ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ লালমনিরহাটে ধরলা নদীতে গৌরীশংকর গোশালা সোসাইটির উদ্যোগে শুভ মহালয়া উদযাপন
কিশোরগঞ্জে ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জে ছেলের হাতে মা খুন

নিজস্ব প্রতিবেদক:: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে উপজেলার রাউতি ইউনিয়নের পুরুড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত আশিলা বেগম ওই গ্রামের মৃত শামছু মিয়ার স্ত্রী। তার চার ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছিলেন। প্রায় পাঁচ-ছয় বছর ধরে তাকে পায়ে শিকল বেঁধে ঘরের ভেতরে রাখা হতো।

ঘটনার রাতে আগের মতো জসিমকে শিকল দিয়ে খাটের সাথে বেঁধে রাখা হয়। রাতের খাবার শেষে মা আশিলা বেগম ও ছেলে জসিম একই ঘরে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের অন্য সদস্যরা ঘরের দরজা খোলা দেখে সন্দেহ হয়। ভিতরে গিয়ে দেখা যায়, জসিমের পায়ের শিকল খোলা এবং সে ঘরে নেই। এ সময় আশিলা বেগমের দেহ নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

খবর পেয়ে তাড়াইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের গলায় আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তাড়াইল থানার ওসি (তদন্ত) শ্যামল মিয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক ভারসাম্যহীন ছেলে জসিম উদ্দিন তার মাকে গলাটিপে হত্যা করে পালিয়ে গেছে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীড নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com