বিজ্ঞাপন:
 
গাইবান্ধায় বিএনপি প্রার্থীর দ্রুতই নাম ঘোষণা, আলোচনায় যারা

গাইবান্ধায় বিএনপি প্রার্থীর দ্রুতই নাম ঘোষণা, আলোচনায় যারা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দুইশ আসনের একক প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। এরই অংশ হিসাবে গত রোব ও সোমবার সহস্রাধিক মনোনয়নপ্রত্যাশীর সঙ্গে মতবিনিময় করে দলটির হাইকমান্ড। দলীয় নির্দেশনা মেনে মনোনয়ন প্রত্যাশীরা ঐক্যবদ্ধ থেকে নির্বাচনি গণসংযোগে নেমেছেন তারা। ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন হাইকমান্ডের বার্তা।

সূত্র মতে, বুধবার রাতে গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক হয়। এতে একক প্রার্থী নির্ধারণ করা নিয়ে আলোচনা হয়। দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত বিএনপির নেতারা জানিয়েছেন, তারা প্রাথমিকভাবে অন্তত ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করছেন। বাকি আসনগুলোর মনোনয়ন নিয়েও কাজ চলছে। এর মধ্যে যুগপৎ আন্দোলনের সঙ্গী ও জোট শরিকদের আসনও রয়েছে। তবে তফশিল ঘোষণার পর একক প্রার্থীর নাম চূড়ান্তভাবে ঘোষণা করা হবে। এর আগে মনোনয়ন ফরম বিক্রি-জমাসহ সব প্রক্রিয়া শেষ হবে।

আরো পড়ুন: ২০০ আসনে দ্রুতই বিএনপি প্রার্থীর নাম ঘোষণা, আলোচনায় যারা

তারা আরও জানান, এখন যাদের প্রাথমিকভাবে একক প্রার্থী হিসাবে ঘোষণা করা হবে, তাদের কর্মকাণ্ডও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এসব প্রার্থীর মধ্যে যদি কেউ নিজ আসনে সক্রিয়ভাবে কাজ না করেন বা দলীয় নির্দেশনা মেনে না চলেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন করে ফের একক প্রার্থী নির্ধারণ করা হবে।

গুলশানে মতবিনিময়ে বিএনপির সহস্রাধিক সম্ভাব্য প্রার্থী ছিলেন। তাদের অনেকেই মনোনয়ন পাচ্ছেন বলে আলোচনায় রয়েছেন। তার মধ্যে গাইবান্ধা জেলার পাঁচটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম আলোচনায় এসেছে। তারা হলেন—

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) : সুন্দরগঞ্জের আহ্বায়ক বাবুল আহম্মেদ, উপজেলা সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, জেলা সহসভাপতি ডা. মো. জিয়া খন্দকার ও মাজহারুল ইসলাম।

গাইবান্ধা-২ (সদর) : কেন্দ্রীয় নেতা আনিসুজ্জামান খান বাবু, জেলা সহসভাপতি আব্দুল আউয়াল আরজু, সাবেক সচিব আমিনুল ইসলাম।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ি) : জেলা সভাপতি ডা. ময়নুল হাসান সাদিক।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) : কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, গোবিন্দগঞ্জের সদস্য ফারুক কবীর আহম্মেদ, আহ্বায়ক ফারুক আহম্মেদ, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন দিপু, উপজেলা সদস্য ওবায়েদুল সরকার।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) : জেলা সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সহসভাপতি ফারুক আলম সরকার, সদস্য নাজেমুল ইসলাম নয়ন ও সাঘাটার সদস্য সোহাগ খান।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com