বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী সদস্য সংগ্রহ করছে ‘রক্তদাতা যুব সেবা কল্যাণ সংগঠন’ লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত, আহত ৩ লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আরও একটি ট্র্যাজেডি, উদ্ধার কাজে ফায়ার সার্ভিস লালমনিরহাটে সাবেক ছাত্রলীগ নেতা রাব্বি গ্রেফতার কমলনগরে হাম প্রতিরোধে শুরু হয়েছে ‘ইন্টেন্সিফাইড এমআর ক্যাচ-আপ’ টিকাদান কার্যক্রম
রংপুরে দুই শিশুহত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

রংপুরে দুই শিশুহত্যা মামলার প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রংপুরে দুই শিশুকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আজাহারুল ইসলাম (৩৮)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)। শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মোহাম্মদপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকে আজাহারুল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩, সিপিএসসি রংপুরের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ঘাঘট নদীর তীরে বালু উত্তোলন পয়েন্টে পাথর কুড়াতে যায় দুই শিশু—আব্দুর রহমান (৮) ও মারুফ (৬)। সেখানে বালু উত্তোলনকারী আজাহারুল ইসলাম শিশুদের ওপর ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সহায়তায় নৃশংসভাবে হত্যা করে এবং গুম করার উদ্দেশ্যে বালুর নিচে চাপা দিয়ে রাখে। পরে শিশুদের স্বজনরা সন্ধান চালিয়ে বালুর নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার পর নিহত দুই শিশুর পিতা আব্দুর রশিদ ও জাকেরুল ইসলাম বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সংবাদটি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন,
“শিশুদের ওপর সহিংসতা ও নৃশংস অপরাধের ঘটনায় র‍্যাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এ ধরনের অপরাধে জড়িত কেউই আইনের বাইরে থাকতে পারবে না।”

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com