খাজা রাশেদ,লালমনিরহাট::বাংলাদেশ জামায়াতে ইসলামীর লালমনিরহাট জেলা শাখার উদ্যোগে শহীদ দিবস ও আলোচনা সভা এবং দোয়া মাহফিল পালিত হয়েছে।
২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেল সাড়ে ৩ টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে
লালমনিরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে এ সময়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও জেলা আমীর এ্যাডভোকেট আবু তাহের।
বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর – রংপুর অঞ্চলের ইউনিট সদস্য ও সাবেক আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন, সহকারী সেক্রেটারি ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ব্যবসায়ী শাখার দায়িত্বশীল নিয়াজ আহমেদ রেজা,লালমনিরহাট জেলা জামায়াতের ইউনিট সদস্য আব্দুল্লাহ ইবনে শমশের,বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লালমনিরহাট জেলা শাখার দায়িত্বশীল মোঃ আলী আজম ও সূরা সদস্য, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি এবং পলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলাউল ইসলাম ফাতেমী পাভেল প্রমূখ।
এ সময়ে বক্তাগন বলেন,ভয়াবহ ২৮ অক্টোবর এই দিনে ৭ শহীদের হত্যার বিচারসহ বাংলাদেশের সকল হত্যার বিচার করতে হবে।
একটি সুন্দর রাষ্ট্র পরিচালনায় সহযোগিতার আহবান জানান তারা। সেই সাথে যে কোন আন্দোলনে সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকারও আহবান জানান বক্তারা।
অনুষ্ঠানে জেলা,উপজেলা,ইউনিয়ন, ওয়ার্ড ও তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply