বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, নিজের লিঙ্গ ও গলা কাটলেন যুবক

লালমনিরহাটে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যার চেষ্টা, নিজের লিঙ্গ ও গলা কাটলেন যুবক

রাসেল ইসলাম, লালমনিরহাট::লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের চরম পরিণতিতে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবক নিজের লিঙ্গ কর্তন করে ও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন।



‎শনিবার (২৬ অক্টোবর) সকালের দিকে উপজেলার মহিষখোচা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ‎​আহত মাজেদুল ইসলাম ওই এলাকার নুরুল ইসলামের ছেলে।
‎​
‎​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রী’র মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তীব্র কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে মাজেদ অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নিজের ওপর নিজেই আক্রমণ চালান। মাজেদ প্রথমে ছুরি দিয়ে নিজের লিঙ্গ গোড়া থেকে কর্তন করেন এবং এরপর একই ছুরি দিয়ে নিজের গলায় বসিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।



‎এসময় ​আহত মাজেদের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে তাকে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
‎​
‎​মহিষখোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করে জানান, “দাম্পত্য কলহ থেকেই এমন ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

‎​স্থানীয়রা জানান, মাজেদুল ইসলাম দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যায় ভুগছিলেন। আজ সকালে হঠাৎ পরিস্থিতি বেপরোয়া হয়ে উঠলে তিনি নিজের উপর এমন ভয়াবহ হামলা চালান।

‎তারা আরো জানান, যুবক মাজেদুল ইসলাম এবং তাঁর স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বনাবনি হচ্ছিল না। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত। এর আগেও স্বামী-স্ত্রীর মধ্যে মারামারি হওয়ার মতো ঘটনা ঘটেছিল। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে তাদের পারিবারিক দ্বন্দ্ব মীমাংসা করে দেন। কিন্তু সেই মীমাংসাও স্থায়ী হয়নি।



‎​আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আকবর বলেন, ঘটনার বিষয়ে জানতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com