বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে কিশোরকে ছুরিকাঘাতে হ’ত্যা, বাড়িঘর ভাঙচুর মিছিলের নিরাপত্তা চায় ছাত্রলীগ, আশ্বস্ত এনসিপি নেতার ট্রান্সফরমার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু রাতভর অভিযানে ৯০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ছুরিকাঘাতে কলেজছাত্র খুন, অভিযুক্তের বাড়িতে ভাঙচুর-লুটপাট, অগ্নিসংযোগ পঞ্চগড়ে বজ্রপাতে ছোট ভাইয়ের মৃত্যু, বড় ভাই আহত এবারের বিশ্বকাপে অতিরিক্ত ফাউলের অভিনয় করলে দেখতে হবে হলুদ কার্ড ইয়াবাসহ আটক নারীর ছবি এআই দিয়ে তৈরি, সৌন্দর্য দেখে ফেসবুকে ভাইরাল কালিয়াকৈর পৌরসভার মেয়র প্রার্থী সাইজুদ্দিন আহম্মেদের উঠান বৈঠক অনুষ্ঠিত অপারেশনের সময় খুলে রাখা স্বর্ণের চেইন হারানোর অভিযোগ নার্সের বিরুদ্ধে, প্রতিবাদে ডিউটি বাদ দিয়ে মহাসড়কে মানববন্ধন
নাতনিকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

নাতনিকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদিকে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের ফুলপুরে চার বছরের নাতিনকে ধর্ষণের সময় দেখে ফেলায় দাদি ফুলবলিকে (৬০) কুপিয়ে হত্যা করেছে আবুয়া রবিদাস নামের এক যুবক। পুলিশ অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ফুলপুর উপজেলার আমুয়াকান্দা খাদ্যগুদাম-সংলগ্ন এলাকার রবিদাস বাড়িতে চার বছরের এক শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আবুয়া রবিদাস। এ সময় শিশুটির দাদি ঘটনাটি প্রত্যক্ষ করে চিৎকার করলে আবুয়া রবিদাস শিশুটির দাদির ওপর হামলা চালান এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা দাদি বুধবার (২২ অক্টোবর) ভোরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। বর্তমানে ধর্ষণের শিকার শিশুটি একই হাসপাতালে চিকিৎসাধীন।

ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হাদি বলেন, অভিযুক্ত আবুয়া রবিদাসকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার বিষয়ে ওই নারীর পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com