বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পরীক্ষার হলে প্রকাশ্যে নকলের ভিডিও ভাইরাল তাবিজের দেওয়ার কথা বলে ধর্ষণচেষ্টার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার দেবীগঞ্জে জমি নিয়ে বিরোধ: কৃষকের দুই বিঘা জমির বোরো ধান নষ্ট পঞ্চগড়ের বোদায় ইউএনওর বিরুদ্ধে প্রায় দেড় কোটি টাকার উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পারিবারিক কলহ থেকে হতাশা, রাজধানীতে তরুণ কনস্টেবলের ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু পঞ্চগড়ে ছোট ভাই হত্যা: বড় বোন গ্রেপ্তার, অনৈতিক সম্পর্কের জেরে হত্যার দাবি পুলিশের আদিতমারীতে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মারামারি আর ফাউলে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে ফাইনালে আর্জেন্টিনা কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার আটক-১
‘শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে’

‘শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে’

স্টাফ রিপোর্টার:: শুধু প্রশাসন নয়, পুরো সরকারটাই বিএনপির হয়ে কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। একটি ব এসরকারি গণমাধ্যমের সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুধুমাত্র প্রশাসন বিএনপির পক্ষে তা নয়, আমি যদি নাহিদ ইসলামের কথা আরেকটু ব্যাখ্যা করে বলতে চাই পুরো সরকারই আসলে বিএনপির হয়ে কাজ করছে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, কিন্ত তাদের প্রেশার করার যে সক্ষমতা সেটা তারা পুরোপুরি ব্যবহার করছে। রাজনৈতিকভাবে আমাদের এখন ঐক্যমতের প্রয়োজন, কিন্ত আমরা দেখেছি রাষ্ট্রপতির অপসারণের কথা বলেন বা জুলাই ঘোষণা পত্র সহ রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সব বিষয়ে তারা বিরোধিতা করেছে। আর তাদের কথা মতোই ওই বিষয়গুলো শেষ করা যায়নি।

তিনি আরো বলেন, এখন আমরা দেখছি প্রশাসনের সব জায়গায় বিএনপি ও জামায়াতের মানুষদের বসানো হয়েছে। সব কাজে তারা চূড়ান্ত পরিমাণে অসহযোগিতা করছে। এমনকি আগের রেজিমের মত আমাদের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। সবকিছু মিলিয়ে পুরো সরকারটা বিএনপির সরকার হয়ে উঠেছে। আমাদের সকলের মিলে যে সরকার হওয়ার কথা ছিল, সেটা আর নেই। যেহেতু বিএনপির মাঠের পাওয়ার বেশি, প্রশাসনিক কাঠামোতে তার বিচরণ বেশি এ কারণে পুরোটাই বিএনপির সরকার হয়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com