বিজ্ঞাপন:
 
ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

ওয়েবসাইটে শীর্ষ স্থান দখল করা বাংলাদেশি পর্ন-তারকা যুগল গ্রেফতার

ডেস্ক রিপোর্ট:;বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে অশ্লীল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার দম্পতির নাম বৃষ্টি ও আজিম। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, তারা কয়েক বছর ধরে পর্নো ভিডিও তৈরি করে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে আপলোড করছিলেন। তাদের এসব কনটেন্ট দেশের ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলে দেয়। বিষয়টি নজরে আসার পর তদন্ত শুরু করে সিআইডি।

পুলিশ জানায়, গ্রেফতার আজিমের বাড়ি চট্টগ্রামে এবং তার বিরুদ্ধে চট্টগ্রামের একটি থানায় মাদকের মামলা রয়েছে। ওই মামলায় একবার তিনি গ্রেফতারও হয়েছিলেন। আর তার স্ত্রী বৃষ্টির বাড়ি মানিকগঞ্জ জেলায়।

সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্ন কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্ন সাইটগুলোর মধ্যে একটি শীর্ষস্থানে উঠে আসে।

বাংলাদেশের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই যুগল শুধু নিজেরাই অপরাধই করছে না বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন, যার মাধ্যমে বাংলাদেশে বসে পর্ন ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠছে।

সম্প্রতি দ্য ডিসেন্ট নামের একটি পত্রিকা এই দুই যুগলের বিষয়টি সামনে আনে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com