বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
এসএসসির প্রশ্ন দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৪ ক্যান্সার আক্রান্ত মাকে বাঁচাতে আকুতি ঢাবি শিক্ষার্থী সজলের! ফুটপাতে জেনেশুনেই ‘বিষ’ খাচ্ছেন সবাই খাদ্যসংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা, সারা দেশে সতর্কতা জোরদার প্রভাবশালীদের ছত্রছায়ায় বেপরোয়া কিশোর গ্যাং অর্থনৈতিক সংকটের পাশাপাশি রাজনৈতিক উত্তাপ, শুরুতেই বড় চাপে সরকার প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই চরফ্যাশনে সাংবাদিকদের নিয়ে বিএনপি নেতার ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য: থানায় জিডি রাজধানীর ৪০ ভাগ খুনের নেপথ্যেই রাজনীতি
শিক্ষকদের অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা

শিক্ষকদের অনশন শুরু, রোববার যমুনা অভিমুখে পদযাত্রার চিন্তা

জাকির হোসেন,স্টাফ রিপোর্টার: তিন দফা দাবিতে টানা আন্দোলনের ষষ্ঠ দিনে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করেছেন। তারা জানিয়েছেন, আগামী রোববার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করার চিন্তা রয়েছে তাদের।

শুক্রবার জুমার নামাজের পর শিক্ষকরা শহীদ মিনারের মূল বেদিতে অবস্থান নিয়ে অনশন শুরু করেন। তবে নির্দিষ্টভাবে কাউকে অনশনে দেখা যায়নি, আশপাশে শিক্ষকদের ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়।

এর আগে শুক্রবার সকাল থেকেই শিক্ষকরা সেখানে জড়ো হওয়া শুরু করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একটি সমাবেশ করেন। জুমার পর বৃষ্টির মধ্যেই তারা শহীদ মিনারে অবস্থান নেন।

আন্দোলনের অন্যতম সংগঠন ও শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেন, আজ আমাদের পরিকল্পনা ছিল অনশন করার, তা আমরা শুরু করেছি। আমরা টিএসসিতে আজ সমাবেশ করেছি। আগামী রোববারে আমাদের পদযাত্রার চিন্তা রয়েছে।

তিনি আরও বলেন, সরকার আমাদের সাথে প্রহসন তামাশার মতো প্রহসন করছে। আমাদের যে দাবিগুলো রয়েছে, এগুলো মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু এখন তারা তিনটি দাবির একটির চারভাগের একভাগ মানতে চাইছেন। অন্য দুটি দাবি নিয়ে কথাই বলছে না।

শিক্ষক ও কর্মচারীদের তিনটি দাবি হলো- মূল বেতনের ২০ শতাংশ (ন্যূনতম ৩ হাজার টাকা) বাড়িভাড়া, শিক্ষক ও কর্মচারী উভয়ের জন্য ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদান করা।

তিনটি দাবিতে গত ১২ অক্টোবর আন্দোলনে নেমে পুলিশের লাঠিচার্জের শিকার হন শিক্ষকরা। এরপর থেকে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং গত বুধবার আড়াই ঘণ্টা শাহবাগ মোড় অবরোধ করেন।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের একটি সভা হয়। তবে সেই সভায় ফলপ্রসূ সমাধান আসেনি। শিক্ষা উপদেষ্টা ৫ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব জানান। তবে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে অনশনের ঘোষণা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com