বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়ইপাড়া শাখার শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন, সভাপতি হুমায়ুন কবির, সম্পাদক রফিকুল গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভুল বুঝতে পেরে প্রাক্তন প্রধান শিক্ষককে ফেরাতে শিক্ষার্থীদের আকুতি: জেলা প্রশাসকের কাছে আবেদন পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, জগদল বাজারের ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে দু’গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১০ লালমনিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অ’ভিযান, পদ্মকলি সুইটসসহ কয়েক প্রতিষ্ঠানকে জরিমানা লালমনিরহাটের কালিগঞ্জ পিআইও অফিস যেন অনিয়ম ও ঘুষের আখড়া জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না, আগে ভালো মানুষ হতে হবে’—প্রতিমন্ত্রী আজাদ সার ডিলারদের নিয়ে গুজব ছড়ানোর সুযোগ নেই: পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী কালিয়াকৈরের মৌচাকে সন্ত্রাস চাঁদাবাজি, ও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর গণ সমাবেশ।
খালার সঙ্গে প্রতারণার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

খালার সঙ্গে প্রতারণার অভিযোগ ইউপি চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার এক ইউপি চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে আপন খালার সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে।

রবিবার (২০ এপ্রিল) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী মাসুদা বেগম।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি মাহফুজার রহমান রাশেদ গাইবান্ধা সদর উপজেলার কামারপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের এক প্রভাবশালী নেতা। তার বাড়ি শহরের মুন্সিপাড়ায়।

সংবাদ সম্মেলনে মাসুদা বেগম লিখিত বক্তব্যে বলেন, শহরের মাস্টার পাড়ায় তার ছোট ভাইয়ের লিজ নেয়া জমিতে তারা প্রায় ২৮ বছর ধরে বসবাস করছেন। বর্তমানে তার ছোট ভাই শফিউল আজম যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং সে দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন।

এই প্রেক্ষাপটে নিজেকে ভূমিহীন দাবি করে মাসুদা বেগম জমিটি পুনরায় নিজের নামে লিজ নিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেন।

কিন্তু অভিযোগ অনুযায়ী, গত ১৬ এপ্রিল ভাগ্নে মাহফুজার রহমান রাশেদ লিজের আবেদন প্রসঙ্গে বিভ্রান্ত করে তার (মাসুদা বেগমের) কাছ থেকে একটি সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নেন। পরে সেই স্বাক্ষরের অপব্যবহার করে মূল লিজ আবেদনের বিপরীতে জমি লিজ বাতিলের আবেদন জমা দেন জেলা প্রশাসকের কার্যালয়ে।

এ ঘটনাকে প্রতারণা উল্লেখ করে মাসুদা বেগম তার আপন ভাগ্নের শাস্তি দাবি করেছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ন্যায়বিচার কামনা করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com