বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বাড়িতে বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ চাইতে গিয়ে ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ, উল্টো মামলা সাভারে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩ লালমনিরহাটে ৫০ বছর বয়সী নারীকে গণধর্ষণের পর হত্যার অভিযোগ রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার বরগুনায় কিশোরীকে ধর্ষণের অভিযোগে খালু গ্রেপ্তার পঞ্চগড়ে বুপ্রেনরফাইন ইনজেকশনসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ৪ মাসের অন্তঃসত্ত্বা মাদকের নেশায় পশু’তে রূপ, মস্তিষ্কে ঘটে বড় ধরনের পরিবর্তন অনলাইন-অফলাইনে জালনোট বিক্রি, ঈদ ঘিরে বেপরোয়া মৌসুমি অপরাধীরা কথায় জিরো টলারেন্স, বাস্তবে নেই, ভয়ংকর অপরাধের পেছনে মাদকাসক্তি
উপহার নিয়ে বাসায় ফিরে স্বামী দেখলেন স্ত্রী মগ্ন প্রেমিকের সাথে!

উপহার নিয়ে বাসায় ফিরে স্বামী দেখলেন স্ত্রী মগ্ন প্রেমিকের সাথে!

রংপুর প্রতিবেদক: বিশেষ দিনে ভালোবাসার মানুষটিকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে ভরা একটি স্মরণীয় দিন। কিন্তু দরজায় কড়া নাড়তেই যেন সব আনন্দ জমে গেল এক অজানা শঙ্কায়।

স্ত্রীর কোনো সাড়া না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বামী। অবশেষে জানালার পাশে গিয়ে উঁকি দিতেই দেখলেন এক যুবক জানালার গ্রিল খুলে পালানোর চেষ্টা করছে। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে গেল—স্ত্রী কেন দরজা খুলছিল না।

ঘটনাটি ঘটেছে রংপুরের পুকুরপড় চারতলা মোড় এলাকায়। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই নারীর পরনে ছিল অসংলগ্ন পোশাক, তিনি লজ্জায় মুখ ঢাকতে ব্যস্ত। জানালার পাশে দাঁড়িয়ে থাকা পরকীয়া প্রেমিক পালানোর চেষ্টা করছিলেন। দৃশ্যটি এতটাই বিব্রতকর ছিল যে অনেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হন।

এলাকা সূত্রে জানা গেছে, স্বামী তার স্ত্রীকে সারপ্রাইজ দিতে আগে আগে বাসায় ফেরেন। কিন্তু অনাকাঙ্ক্ষিত এই দৃশ্য দেখে তিনি রাগ ও অপমানে ভেঙে পড়েন। মুহূর্তের মধ্যেই আশপাশে জমে যায় প্রতিবেশীদের ভিড়। পরে কেউ একজন ঘটনাটির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিকমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, পরকীয়া কেবল একটি প্রতারণা নয়—এটি বিশ্বাস, শ্রদ্ধা ও পারিবারিক মূল্যবোধের ওপর এক নির্মম আঘাত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com