বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের আমিনুল

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের আমিনুল

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বেচ্ছাসেবক আমিনুল ইসলাম আকাশকে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর আয়োজিত সদস্য সম্মেলনে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি আমিনুল ইসলাম আকাশসহ আরও তিনজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক— নুর আলম মিয়া নুর,মো.দেলোয়ার হোসেন শাকিল, মাহফুজুর রহমান মাইদুলের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অর্থ সম্পাদক লেলিন, আলমগীর ফারুক, সাংবাদিক সুদীপ্ত শামীমসহ অনেকে।

সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

প্রবা/আরইসআর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com