বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
চরফ্যাশনে অতিরিক্ত পিপির ওপর হামলা, প্রতিবাদে আইনজীবীদের মানববন্ধন শেখ মুজিবের মুক্তিযুদ্ধের অবদানকে অস্বীকার করতে পারব না : নুর লালমনিরহাটে তামাকের আগ্রাসন,বাড়ছে তামাক চাষের জমি ভারতের ইঙ্গিতে তারেক রহমান দেশে আসছেন না, সেটা ভাববেন না ফজরের নামাজের পর করণীয় আমল কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেলেন এনজিও কর্মী নির্বাচনি উঠান বৈঠকে হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে: রিজভী চরফ্যাশনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস উদযাপন পঞ্চগড়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু, আহত স্বামী
শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের দেলোয়ার

শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা স্মারক পেলেন সুন্দরগঞ্জের দেলোয়ার

রাশেদুল ইসলাম রাশেদ,স্টাফ রিপোর্টার: গাইবান্ধার সুন্দরগঞ্জের স্বেচ্ছাসেবক মো. দেলোয়ার হোসেন শাকিল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন ‘আলোকিত সুন্দরগঞ্জ’-এর আয়োজিত সদস্য সম্মেলনে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা স্মারক অর্জন করেছেন।

শুক্রবার (৩ অক্টোবর) উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্লিপিং পাথ সেন্টারের সিইও সেলিম আহমেদ। তিনি নুর আলম মিয়া নুরসহ আরও তিনজন শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক— নুর আলম মিয়া নুর, মাহফুজুর রহমান মাইদুল ও আল আমিন ইসলাম আকাশের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি ওসমান গনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান পরিচালক সাঈদা জান্নাত বাঁধন। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল।

এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, অর্থ সম্পাদক লেলিন, আলমগীর ফারুক, সাংবাদিক সুদীপ্ত শামীমসহ অনেকে।

সম্মেলনে নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এতে সভাপতি ওসমান গনি, সাধারণ সম্পাদক আব্দুস সালাম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ ও আলমগীর ফারুক এবং সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান মুকুল নির্বাচিত হন।

দিনব্যাপী এ আয়োজনের সমাপ্তি ঘটে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে।

 

প্রবা/আরইসআর 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com