বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সাদুল্লাপুরে নির্ধারিত দামেই কৃষকের হাতে মিলছে ইউরিয়া সার তেঁতুলিয়ায় করতোয়া নদীতে পাথর তুলতে গিয়ে বৃদ্ধ শ্রমিকের মৃত্যু জগদল বাজারে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগ, অন্তঃসত্ত্বার গর্ভের সন্তান মৃত্যুর দাবি গাজীপুরের কোনাবাড়ী ১২ ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড। নিষেধাজ্ঞার জমিতে জোরপূর্বক ধানের চারা রোপণ লালমনিরহাটে আপন গ্রাম প্রগতি ওভা (OVA) এর  উদ্যোগে, ত্রাণ কর্মসূচির উদ্বোধন. ৫ শতক জমি নিয়ে ২২ বছরের জট, রেকর্ড বিভ্রান্তির নেপথ্যে কী? গাইবান্ধায় এসপির বাংলো থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার এতিমদের সঙ্গে সময় কাটিয়ে মাওলানা আব্দুল আজিজকে স্মরণ ছাত্রশিবিরের রংপুরে চার হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি, সুজনের মানববন্ধন
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

খাজা রাশেদ,লালমনিরহাট::লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময়ে আহত হয়েছেন চাচা ও ভাতিজা।



‎ রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

‎নিহতদ্বয় হলেন,উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামের নুর ইসলাম (৫৫) ও দেলোয়ার হোসেন (৪৩)।

‎আর আহতরা হলেন- তাদের ছোট ভাই ইয়াছিন আলী (৩৮) ও তার চাচা সিরাজুল ইসলাম।

‎স্থানীয়রা জানান, বাড়ির পাশেই সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নুর ইসলাম।

‎ঐ সময়ে খবর পেয়ে ভাইকে বাঁচাতে সেখানে ছুটে যান অপর ভাই দেলোয়ার হোসেন।তখন তিনিও বিদ্যুতায়িত হয়ে আটকে যান।

‎দুর্ঘটনার খবর পেয়ে অপর ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলাম  তাদের উদ্ধার করতে গিয়ে তারাও আটকে যান।



‎পরে, স্থানীয়রা গিয়ে তাদের চারজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রথম বিদ্যুৎস্পৃষ্ট হওয়া নুর ইসলাম ও দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন,এবং অপর ছোট ভাই ইয়াছিন ও চাচা সিরাজুল ইসলামকে ভর্তি করে চিকিৎসা দেন। 

‎আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, ৪ জনের মধ্যে দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। আহত অপর দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com