বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
মাদ্রাসার নামে চাঁদা তুলতে গিয়ে জনতার গণপিটুনি খেলেন ৩ ব্যক্তি

মাদ্রাসার নামে চাঁদা তুলতে গিয়ে জনতার গণপিটুনি খেলেন ৩ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক::নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাদ্রাসার নামে চাঁদা আদায় করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন তিন ব্যক্তি।

শনিবার (২৭শে সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া এলাকার কামালের মোড়ে এই ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মোঃ আনোয়ার হোসেন (৩০), মোঃ রফিকুল ইসলাম (৩৬) এবং মোঃ মামুন হোসেন (২৩)।


এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই তিন ব্যক্তি সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ বই ব্যবহার করে বিভিন্ন দোকান ও বাড়ি থেকে অর্থ সংগ্রহ করছিলেন। তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে, তাদেরকে আটক করে একটি দোকানের ভেতর আটকে রাখা হয়। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করে এবং চুল কেটে দেয়। এসময় তাদের সঙ্গে থাকা চাঁদা আদায়ের রশিদ, নগদ প্রায় ৫ হাজার টাকা এবং হাতের ঘড়ি কেড়ে নেওয়া হয়।

খবর পেয়ে নলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ব্যক্তিরা বিভিন্ন মাদ্রাসার হয়ে কমিশনের ভিত্তিতে চাঁদা আদায় করে থাকেন। তারা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি নিশ্চিত করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com