বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
ভারতের ‘সেভেন সিস্টার্সকে’ আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাতের ৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, থানায় মামলা বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাকে কোটি টাকার অবৈধ পণ্য জব্দ তিন মাস পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু অফিস কক্ষে প্রাথমিকের দুই শিক্ষকের হাতাহাতি জামায়াত নেতাদের দাওয়াত দেওয়ায় মুক্তিযোদ্ধাদের আলোচনাসভা বর্জন ওসমান হাদিকে গুলি: মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে জামায়াতের নির্বাচনি সভায় ইউনিফর্ম পড়ে বক্তব্য, পরে পুলিশ সদস্য বরখাস্ত সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল গাইবান্ধার সবুজের এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে পাঠানো হচ্ছে ওসমান হাদিকে
একসঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর ম’র’দে’হ।

একসঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর ম’র’দে’হ।

‎খাজা রাশেদ,লালমনিরহাট।। লালমনিরহাটে একসঙ্গে ঝুলছিল অন্তঃসত্ত্বা স্ত্রী ও স্বামীর ম’র’দে’হ।

‎সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।



‎মৃত.ওই দম্পতি ওই ইউনিয়নের কুমারপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে অলি মিয়া (৩০) ও একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সোবহানের মেয়ে ছকিনা বেগম (২৫) বলে জানা গেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে,ছকিনা বেগম ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

‎স্থানীয়রা জানান, সোমবার সকালে ছকিনার সঙ্গে তার শাশুড়ির ঝগড়া হয়। পরে,তার স্বামী অলি বাড়ি ফিরে বিষয়টি শুনে মায়ের সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেন। এতে,ক্ষুব্ধ হয়ে তার মা ইউপি চেয়ারম্যানের কাছে বিচার চান। এ ঘটনা জানতে পেরে, অভিমানে সন্ধ্যায় অলি মিয়া ও স্ত্রী ছকিনা বেগম ঘরের দরজা বন্ধ করে দিয়ে একসঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

‎রাতে তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের মাঝে সন্দেহ হলে তারা ঘরের দরজা ভেঙে দুজনের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
‎পরে,খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।



‎এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মাহমুদুননবী জানান,অলি মিয়া ও ছকিনা  দুই স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহ ও চেয়ারম্যানের নিকট বিচার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে অভিমানে তারা আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎এ ঘটনায় ছকিনার ভাই আজিজুল হক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com