বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু লালমনিরহাটের মহিষখোচাঁয়  ৫৯১ মুস্তাহিক পরিবারের মাঝে, যাকাত তহবিল হস্তান্তর পরিকল্পিত সন্ত্রাসে দেশ অস্থিতিশীলের ষড়যন্ত্র, সুন্দরগঞ্জে বিএনপির বিক্ষোভ নিখোঁজের ৪৮ ঘণ্টা পর ঝোপ থেকে ৭ বছরের ছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই
জেলেদের অনুদান আত্মসাৎকারীরা রেহাই পাবে না: নুরুল ইসলাম নয়ন

জেলেদের অনুদান আত্মসাৎকারীরা রেহাই পাবে না: নুরুল ইসলাম নয়ন

‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি::‎ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, আমাদের জেলে ভাইরা জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে মাছ শিকার করেন। সরকারিভাবে তাদের জন্য নানা ধরনের অনুদান আসে। সেই অনুদান যদি কেউ আত্মসাৎ করে তারা কোনোভাবেই রেহাই পাবে না। হাশরের ময়দানে তার জবাবদিহি করতে হবে।


‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে চরফ্যাশন উপজেলার সামরাজ মৎস্য ঘাটে সমুদ্রগামী দুই শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎নুরুল ইসলাম নয়ন বলেন, গত ১৬ বছর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন, যেখানে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার ও মর্যাদার কথা বলা হয়েছে। তার লক্ষ্য একটি সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক দেশ গঠন।


‎জেলেদের প্রসঙ্গে তিনি আরও বলেন, জেলেরা মাছ শিকার করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন। অথচ তাদের আমরা যথাযথভাবে সাহায্য করতে পারি না। তাদের প্রাপ্য অধিকার যদি কেউ কেড়ে নেয়, তবে আল্লাহ তা বরদাশত করবেন না। ভবিষ্যতে যারাই জেলে কার্ডসহ সরকারি বরাদ্দ বিতরণ করবেন, সাবধান খেটে খাওয়া মানুষের হক নষ্ট করবেন না। আমি যদি চরফ্যাশনে রাজনীতি করার সুযোগ পাই, এ বিষয়ে কঠোর অবস্থান নেব।

‎এসময় চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কয়সার আহমেদ কমল, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মনজুর হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম সোহেলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com