বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম চূরি যাওয়া ইজিবাইক উদ্ধার, চোর চক্রের চাঁর সদস্য গ্রেপ্তার পঞ্চগড়ে জুলাই শহীদ পরিবারের সদস্যদের অফিস সহায়ক পদে নিয়োগে অগ্রাধিকার জুয়ার আসরে ডিবির অভিযান, ইউপি সদস্যসহ তিন জুয়াড়ি আটক জোরপূর্বক প্রি-পেইড মিটার স্থাপন, রংপুরে নেসকোর প্রধান প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে ব্যাখ্যা দিলেন এমপি বাবুল দীর্ঘদিন ছিলেন কারা/গারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃ/সত্ত্বা জামালপুরে বাসের ধাক্কায় যুবদল নেতা-স্ত্রী আহত, সড়ক অবরোধ দিনাজপুরের খানসামায় অটোরিকশা- টেম্পুর সংঘ’র্ষে নি’হত-১, আহ’ত-৩ লক্ষ্মীপুরে পারিবারিক কলহে স্বামীকে ফাঁসালেন স্ত্রী
নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি::নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল বউবাজার এলাকার একটি ফ্ল্যাট থেকে স্বামী, স্ত্রী ও চার বছরের সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে দরজা ভেঙে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হাবিবুল্লাহ শিপলু, তাঁর স্ত্রী মোহিনী আক্তার মীম ও ছেলে আফরান। শিপলুর বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার দাবিরন এলাকায়।

পুলিশ জানায়, বউবাজারে পলাশ মিয়ার সাততলা ভবনের চতুর্থ তলায় তারা ভাড়া থাকতেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোববার রাত থেকে সোমবার দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়েছে।

নিহতের বড় ভাই অলিউল্লাহ লাভলুর বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) তারেক আল মেহেদী বলেন, মা ও সন্তানের মুখে বালিশ চাপা দেয়া ছিল। শিপলুকে অন্য কক্ষে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢুকে তিজনের লাশ উদ্ধার করে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। তিনি একটি সমিতির ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। সমিতির মালিক গ্রাহকের টাকা আত্মসাৎ করে পালিয়ে যায়। পরে গ্রাহকরা মালিক ও তার বিরুদ্ধে মামলায় করে। সে থেকে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে হতাশাগ্রস্ত থেকেই আত্মহত্যার পথ বেছে নেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com