বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
হাতীবান্ধায় বালু বোঝাই ট্রাক উল্টে খাদে, অলৌকিকভাবে বাঁচলেন চালক ও হেলপার বড়াইগ্রামে পুত্রবধূকে বাঁচাতে গিয়ে স্বামীর কোপে স্ত্রী জখম, অভিযুক্ত গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত
মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত ইমাম গ্রেপ্তার

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা, অভিযুক্ত ইমাম গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দায় এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে স্থানীয় এক ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ইমামের নাম মাওলানা আলী হোসেন (৫৮)। তিনি ফরিদপুরের সালথা উপজেলার বড় কামদিয়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে এবং দীর্ঘদিন ধরে নগরকান্দার ছাগলদি দক্ষিণপাড়া দরগা ভিটা জামে মসজিদে ইমামতি করে আসছিলেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে মসজিদের পাশে আসা এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোরপূর্বক নিজের শোবার ঘরে নিয়ে যায় আলী হোসেন। সেখানে সে শিশুটিকে বলাৎকারের চেষ্টা করলে শিক্ষার্থীটি চিৎকার শুরু করে। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে ঘটনাটি ধামাচাপা দিতে ইমাম ভুক্তভোগীকে ৮ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম বলেন, “অভিযুক্ত ইমামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী শিশুর পিতা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলার কার্যক্রম চলমান রয়েছে।”


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com