বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধায় জোরপূর্বক বিয়ে রেজিস্ট্রির অভিযোগে কাজী মাওলানা আব্দুল হামিদ কারাগারে মে দিবস আসে, মে দিবস যায়— শ্রমিকের ভাগ্য বদলায় না কেন? মহান মে দিবস আজ, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন ৯৬ খাতে ন্যূনতম মজুরি নেই, উন্নয়নের আড়ালে শ্রমিকের বঞ্চনা বেশি জুম করবেন না, পাপারাজ্জিদের কারিশমা কাপুর তারাগঞ্জে পাচারকালে ৪০০ লিটার তেল জব্দ-ইউএনও’র তাৎক্ষণিক ব্যবস্থা অভিযোগে জর্জরিত অধ্যক্ষের বদলি, লালমনিরহাট টিটিসিতে স্বস্তির আভাস ‎একই পরিবারের ৫ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন রংপুরের তারাগঞ্জে প্রেম করে বিয়ে, বাবার বাড়িতে গিয়ে শিকলবন্দী কিশোরী কলেজে হাঁটুপানি, এবার পা তুলে দিলেন অনার্সের ফাইনাল পরীক্ষা
চ্যাটজিপিটির ডায়েট পরামর্শে বিষক্রিয়া: হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ

চ্যাটজিপিটির ডায়েট পরামর্শে বিষক্রিয়া: হাসপাতালে ৬০ বছরের বৃদ্ধ

অনলাইন ডেস্ক: বিভিন্ন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার দিনদিন বেড়েই চলছে। অনেক পেশাজীবী এই প্রযুক্তির কারণে তাদের চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যসেবা খাতেও এআই অনেক কাজের জায়গা দখল করবে। কিন্তু প্রশ্ন থেকে যায়, স্বাস্থ্য ক্ষেত্রে কি এআই ডাক্তারদের জায়গা নিতে পারবে? সম্প্রতি নিউইয়র্কের এক বৃদ্ধের অভিজ্ঞতা দেখিয়ে দিল কেন মানুষের পেশাদার চিকিৎসা জরুরি।

একজন ৬০ বছর বয়সী বৃদ্ধ সম্প্রতি চ্যাটজিপিটি থেকে প্রাপ্ত একটি স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান অনুসরণ করতে গিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ‘অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন: ক্লিনিক্যাল কেসেস’ নামে এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই ব্যক্তি কোনো পূর্বের শারীরিক সমস্যা না থাকলেও, চ্যাটজিপিটির পরামর্শ মেনে দৈনন্দিন খাদ্যে ‘সোডিয়াম ক্লোরাইড’ (লবণ) এর বদলে ‘সোডিয়াম ব্রোমাইড’ ব্যবহার শুরু করেন।

বিশ্বাস করছিলেন, এআই ভুল তথ্য দেবে না, তাই প্রায় তিন মাস ধরে অনলাইনে কেনা ব্রোমাইড দিয়ে খাবার খাচ্ছিলেন। তবে ব্রোমাইডের ভারী মাত্রায় বিষক্রিয়া হয়, যা তিনি জানতেন না।

এই সময়ের মধ্যে তিনি নানা স্নায়ুবৈকল্য যেমন বিভ্রান্তি, হ্যালুসিনেশন, মস্তিষ্কের জটিলতা ও ত্বকে লাল দাগসহ ব্রোমোডার্মা রোগে ভুগতে শুরু করেন এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তার ব্রোমাইড বিষক্রিয়া ধরা পড়ে, যা একটি বিরল রোগ। শারীরিক লক্ষণ হিসেবে ব্রোমোডার্মা (ত্বকে ফোস্কাসসদৃশ ক্ষত) ও শরীরে লাল দাগ দেখা যায়।

তিন সপ্তাহ চিকিৎসার পর শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য ফেরানো হয় এবং তিনি সুস্থ হয়ে উঠেন। তবে এই ঘটনা এআই চ্যাটবট থেকে প্রাপ্ত ভুল তথ্যের কারণে কতটা বিপদ হতে পারে তা স্পষ্ট করে দিয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এআই থেকে পাওয়া তথ্য ব্যবহার করার আগে অবশ্যই পেশাদার চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্য নিয়ে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এআই এখনো পুরোপুরি যোগ্য নয়। তাই যারা প্রতিটি স্বাস্থ্যগত প্রশ্নের জন্য চ্যাটজিপিটি বা অন্য কোনো এআইয়ের ওপর নির্ভর করেন, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com