বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাইবান্ধা নিয়ে রংপুর-বগুড়ার টানাটানি, রংপুরের শিকড় ছাড়তে নারাজ গাইবান্ধা বিদ্যালয়ের কমনরুমে সিসিটিভি ক্যামেরা, ক্ষুব্ধ ছাত্রীরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ভেজাল লবণের ব্যবহার: তিন প্রতিষ্ঠানকে ৯ লাখ টাকা জরিমানা পঞ্চগড়ে ফেসবুক পোস্টে সাড়া, প্রতিবন্ধী শিক্ষার্থীর হাতে নতুন হুইলচেয়ার তুলে দিলেন ইউএনও লালমনিরহাটে ভারতীয় ট্রাকচালক অপহরণ মামলায় ৩ জনের যাবজ্জীবন শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলিম পরীক্ষায় নকল সরবরাহের অভিযোগে শিক্ষককে এক বছর কারাদণ্ড, ৫ পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল চরফ্যাশনে পানিতে ডুবে মেধাবী স্কুল ছাত্রের মৃত্যু শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ কম্পিউটারের হার্ডডিস্ক গায়েব জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের মানুষ এমন সরকার চায়নি: মাহমুদা মিতু
পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির সংঘর্ষে আহত ১৫

পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে একাধিক গাড়ির সংঘর্ষে আহত ১৫

নিউজ ডেস্ক:: মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া প্রাম্তে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে পাঁচটি যানবাহনের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইমাদ পরিবহনের বাসটি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে
ইমাদ পরিবহনের বাসটি পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে মাওয়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার কাছে পৌঁছার পর ব্রেক ফেল করে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিশ পরিবহনের বাস, গোসাইরহাট এক্সপ্রেস বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপ গাড়ির সঙ্গে সংঘর্ষ হয় ইমাদ পরিবহনের বাসটির। এ সময় ১৫ জন আহত হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। বর্তমানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com