বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে স্কুলছাত্রী ধ’র্ষণের অভিযোগে ক্লিনিক পরিচালক গ্রে’প্তার মহাসড়কে চলন্ত ট্রাকের নিচে প্রাইভেটকার, টেনে নিল ২০০ মিটার পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার হাতীবান্ধায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, নিন্দা ও প্রতিবাদ কালিয়াকৈরে গণমাধ্যমে নিউজ প্রকাশের পর সরকারী টাকায় কেনা সেই চেয়ার ফেরত দিলেন ইউপি চেয়ারম্যান আনোয়ার। ধর্ষণকারী ক্লিনিকের পরিচালককে দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শিক্ষার্থীদের দেবীগঞ্জ স্কয়ার ক্লিনিকের মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ লালমনিরহাটে ১১ কেজি গাঁজাসহ চার নারী গ্রেপ্তার কালিয়াকৈরে ফুটওভার ব্রিজ নির্মানের দাবীতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ। আলোচিত শিশু নন্দিনী হত্যা মামলার প্রধান আসামির মৃত্যুদণ্ড-বাবা-মায়ের ৫ বছর করে কারাদণ্ড
তরণী সহ আটক ছাত্রদল নেতা, বিয়ের পর পেলেন মুক্তি

তরণী সহ আটক ছাত্রদল নেতা, বিয়ের পর পেলেন মুক্তি

বরিশাল প্রতিনিধি: বরিশালে এক তরুণীর সঙ্গে আটকের পর বিয়ে করে মুক্তি পেয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান।

কোতোয়ালী মডেল থানা সূত্রে জানা যায়, গত ১০ জুন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে নগরীর গ্যাসটারবাইন চৌমাথা বাজার সংলগ্ন একটি বাসা থেকে মেহেদী হাসান ও ফাতেমা আক্তার নামের এক তরুণীকে আটক করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মেহেদী ও ফাতেমার মধ্যে পাঁচ মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফাতেমা বরিশাল গ্যাসটারবাইন এলাকায় অবস্থিত অপসোনিন ফার্মা লিমিটেডের ওষুধ তৈরি কারখানায় চাকরি করেন। মেহেদী তার সাথে দেখা করতে বরিশালে আসেন।

পরবর্তীতে উভয় পরিবারের সদস্যরা থানায় এসে আলোচনার মাধ্যমে মেহেদী ও ফাতেমার বিয়ের সিদ্ধান্ত নেন। ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা স্বাক্ষরের পর বরিশাল আদালত চত্বরে এক আইনজীবীর চেম্বারে তাদের বিবাহ সম্পন্ন হয়। এরপর মেহেদীকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। ছেলে ও মেয়ে পূর্ব পরিচিত এবং তারা বিয়ে করতে রাজি হওয়ায় উভয়পক্ষের কাছ থেকে লিখিত নিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানা ছাত্রদলের সভাপতি শাহাদৎ সোহাগ ও অভিযুক্ত জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ মেহেদী হাসানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

এদিকে, মেহেদী হাসান আটকের ঘটনায় স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বরিশাল জেলা ছাত্রদলের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com