বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
সুন্দরগঞ্জে কেল্লার স্বপ্ন গোল্লায়, ৮ কোটি টাকার প্রকল্পে মরিচা ধরা কলাম বদরগঞ্জে বিয়ের আশ্বাসে যুবতীকে ধর্ষনে অভিযোগে বুলু মিয়া নামে এক যুবক আটক কুড়িগ্রামে তেঁতুল গাছের মগডাল থেকে নিখোঁজ নারী উদ্ধার গোনাহ থেকে বেঁচে থাকতে দ্বিতীয় বিয়ে করলেন মাদানী নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী গ্রেপ্তার আদিতমারীতে ত্রাণের টিন বিতরণ নিয়ে অপপ্রচার: প্রকৃত সত্য উন্মোচিত ‎ লালমনিরহাটে ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও লাইসেন্স বাতিলের নির্দেশ সালিশে মিমাংসা শেষে কোলাকুলির সময় গোপনাঙ্গ চেপে ধরে হত্যাচেষ্টা পঞ্চগড়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার, জুয়া খেলায় আটক ৪ এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে: মির্জা ফখরুল
অটোরিকশার চাকায় গেল ফুটফুটে ইসরাতের প্রাণ

অটোরিকশার চাকায় গেল ফুটফুটে ইসরাতের প্রাণ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ইসরাত জাহান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেড়িখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার প্রবাসী ইব্রাহীম মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার বিকেলে ইসরাত বাড়ির পাশে রাস্তার ধারে খেলছিল। একপর্যায়ে বস্তাবোঝাই অটোগাড়ির চাকায় পিষ্ট হয় সে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত ৯টার দিকে মৃত্যু হয়।

ঘটনার পরপরই অটোচালক আসাদুল পলাতক রয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, আসাদুল এলাকার একজন চিহ্নিত মাদকসেবী হিসেবে পরিচিত। সে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় এমন ঘটনা ঘটিয়েছে।

এদিকে শিশু ইসরাতের মৃত্যুর ঘটনায় আজ বুধবার সকালে পরিবার ও এলাকাবাসী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা অটোচালকের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com