বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরের কাশিমপুরে নৌকা ভ্রমণে গিয়ে নদীতে পরে নিখোঁজ ১ জন কুড়িগ্রামে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার আদিতমারীতে দুলাভাইয়ের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে প্রা’ণ গেল শ্যালিকার ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের যাওয়া উচিত হয়নি: ট্রাম্প চারটি পুকুরে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন, নিঃস্ব চাষি হারানো ঐতিহ্যের খোঁজে সুন্দরগঞ্জে ব্যতিক্রমী ঈদ উৎসব ব্রাজিল ভক্তদের মোটর র‍্যালিতে আর্জেন্টিনা ভক্তদের 7UP বিতরণ গাইবান্ধায় চামড়ার বাজারে ধস, শত শত চামড়া ফেলে গেলেন ব্যবসায়ীরা কালিয়াকৈরে “ঈদের তিন দিন পার হলেও মহাসড়ক থেকে অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য তিস্তা কে আর খাদেম উচ্চ বিদ্যালয়ের ৯৬ ব্যাচের পূর্ণমিলনী ২০২৬ অনুষ্ঠিত
গাইবান্ধায় নিখোঁজের একদিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধায় নিখোঁজের একদিন পর নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি ::গাইবান্ধার সাদুল্লাপুরে সাঁতরে ঘাঘট নদী পার হতে গিয়ে নিখোঁজের একদিন পর, বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারীর (৭২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ জুন) সকাল ৭টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের নুরপুর গুচ্ছগ্রামের সামনে ঘাঘট নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। নিহত তসলু ব্যাপারী উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মৃত ময়েন ব্যাপারীর ছেলে।

এর আগে, গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের ঘাঘট নদী সাঁতরে পার হওয়ার সময় হঠাৎ পানিতে ডুবে নিখোঁজ হন তিনি।

বিষয়টি নিশ্চিত করে জামালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার ও হামিন্দপুর গ্রামের বাসিন্দা মো. সাইদুল মিয়া জানান, নিখোঁজের পর স্থানীয় লোকজন ছাড়াও রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান পায়নি। আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার দুরে ঘাঘট নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। এরপর দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়।

স্থানীয়দের মতে, নদীতে পানির বৃদ্ধির ফলে প্রবল স্রোতের কারণে তীরে পৌঁছাতে না পেরে তলিয়ে যান বৃদ্ধ কৃষক তসলু ব্যাপারী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com