বিজ্ঞাপন:
       
রংপুরে লাঠি-পাথরসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

রংপুরে লাঠি-পাথরসহ আ.লীগের ৭ নেতাকর্মী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :: রংপুর জেলাজুড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ২৫টি বাঁশের লাঠি ও রেললাইনে ব্যবহৃত ২৩০টি ছোট-বড় পাথরের টুকরা জব্দ করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত পৌনে ৪টায় কাউনিয়া উপজেলার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল ওরফে রাজু আহম্মেদ (৫০), রাজিব গ্রামের শাহআলম (৩৮), সদরা তালুক গ্রামের হেকমত আলী (৩৫) ও নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬)। এরমধ্যে মোস্তফা কামাল হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহআলম যুবলীগের ওয়ার্ড সহ-সভাপতি এবং হেকমত আলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এদিকে রংপুরের গঙ্গাচড়ায় সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা ও রাতে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরীপাড়া এলাকার মৃত আজগর আলীর ছেলে আতাউর রহমান ওরফে আতা (৪৬)। তিনি বড়বিল ইউনিয়ন আওয়ামী লীগের ১ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। অপরজন খলেয়া ইউনিয়নের পূর্ব খলেয়া উত্তর বিড়াবাড়ি এলাকার মৃত আফতাব উদ্দিনের ছেলে মো. এনছান আলী (৩৮)। তিনি খলেয়া ইউনিয়ন যুবলীগের সক্রিয় সদস্য।


এ বিষয়ে রংপুর পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো শৃঙ্খলা ও নাশকতা ঠেকাতে প্রস্তুত রংপুর জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com