বিজ্ঞাপন:
       
আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান, শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণী

আলাস্কা মডেল স্কুলে পবিত্র কুরআন সবক প্রদান, শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণী

খাজা রাশেদ, লালমনিরহাট।। লালমনিরহাটের খাতাপাড়া মাজারে অবস্থিত, আলাস্কা মডেল স্কুলের আয়োজনে -পবিত্র কুরআন সবক প্রদান, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, মা সমাবেশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১০ টায় আলাস্কা মডেল স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের কুরআনের সবক প্রদান কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. রফিকুল ইসলাম, সহ-সভাপতি জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি।


আলাস্কা মডেল স্কুলের পরিচালক জাকির হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আখতার হোসেন মিয়া, বিশিষ্ট সমাজ সেবক, খাতাপাড়া মাজার লালমনিরহাট।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান, ইউপি সদস্য সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ ও সাধারণ সম্পাদক সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপি, শফিকুল ইসলাম অবঃ সেনা কর্মকর্তা, আলহাজ্ব আমিনুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী, শহিদুল ইসলাম, লাভলু সহ অভিভাবকবৃন্দরা।


উক্ত অনুষ্ঠানে ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ৩ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি তাদের অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত সমাবেশে শিশুদের পড়াশোনা, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।


পরে আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা, তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং বিদ্যালয়-অভিভাবকদের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয় গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

পরে অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com