বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
রংপুরে ভুয়া পূজামণ্ডপ দেখিয়ে সরকারি চাল উত্তোলনের অভিযোগ কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উন্মোচন ১৫০ টাকার জন্য কৃষককে মাথায় আঘাত, পাঁচ দিন পর মৃত্যু গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন। রংপুরের মাহিগঞ্জ রামকৃষ্ণ আশ্রম ও মিশনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন মহিলাদের মাঝে শাড়ি বিতরণ রংপুরে ছাত্রলীগ নেত্রী অনিমা জামান প্রমা গ্রেফতার শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চোখ ক্ষতিগ্রস্ত সারের ডিলারশিপ না পেয়ে ছাত্রদল নেতার পোস্ট, ‘বিষের ডিলারশিপ দেন অনগ্রসর প্রকল্পের তথ্য চাওয়ায় মন্ত্রী-এমপি ও ডিসি’র অনুমতি নিতে চাইলেন উপপরিচালক!
গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন।

গাজীপুরে ইবনে সিনা ঔষধ কারখানায় ভয়াবহ আগুন।

মোঃ সাহাজুদ্দিন সরকার, গাজীপুর :: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায়
ইবনে সিনা  ফার্মাসিটিক্যাল
লিমিটেড  এর হারবাল শাখায় শনিবার বিকেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬ টা ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টা চেস্টা  চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের  হারবাল বিভাগের একটি মেশিন থেকে আগুনের সূত্রাপাত হয়। পরে আগুন দ্রুত পাশের ওষুধ গোডাউনে  লেগে যায়। এ সময় আগুনের তীব্রতা বেড়ে গেলে  ওষুধ কারখানার আগুন নির্বাবক যন্ত্র দিয়ে আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসকে খবর দিলে দুইটি ইউনিট  এসে আগুন নেভানোর কাজ করতে শুরু করেন।  এতে আগুনের তীব্রতা আরো বেড়ে গেলে আশেপাশের কোনাবাড়ী, কাশিমপুর এলাকার আরো চারটি ইউনিট এ আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। 


কারখানার কার্য নির্বাহী ব্যবস্থাপনা পরিচালক আব্দুল খালেক বলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর হারবাল সেকসন থেকে আগুন লাগে।পরে ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের দের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।তবে মেডিসিন গোডাউনের সব ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে

কালিয়াকৈর  ফায়ার সার্ভিস স্টেশন এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর, তারিকুল ইসলাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে, ছয়টি ইউনিট ২ ঘন্টার চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে এনেছেন।আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com