বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বকশীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত তিন মন্দিরে স্বর্ণ চুরির ঘটনায় দম্পতি গ্রেপ্তার প্লাস্টিকের বোতল দিলেই গাছের চারা দিচ্ছে ছাত্রদল রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২ রাজশাহীতে জমি কিনে বিপাকে মালিকপক্ষ : চাঁদাবাজি, অপহরণ ও প্রশাসনিক জটিলতার অভিযোগ লালমনিরহাটে মাইন্ড ম্যারাথনে শিবরাম স্কুলের দাপট, বিজয়ী ১০ শিক্ষার্থী চোরাই বলে শিক্ষার্থীর আইফোন নিয়ে গেলেন এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার ব্রাহ্মণবাড়িয়ায় ৮৩টি আসনের ট্রেনের টিকিটসহ আটক, ৩ মাসের কারাদণ্ড রংপুরে নম্বর জালিয়াতি করে জমি রেজিস্ট্রির অভিযোগ সৈয়দপুরে ট্রান্সফরমার মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে পড়ে নেসকো কর্মীর মৃত্যু
রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২

স্টাফ রিপোর্টার:: রংপুরের পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরসভার নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন শ্রমিক আসাদুল হক (৩০) ও শিহাব (১৯)। আসাদুল হকের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর থানায় এবং শিহাবের বাড়ি রংপুর সদরে ।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার নির্মাণাধীন ভবনে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। হঠাৎ সাটারিং ভেঙে পড়লে চারজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল ও শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত শ্রমিকদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।


এদিকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য নুরুল আমিন ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনায় শোক প্রকাশ করেন। তিনি বলেন, সংশ্লিষ্ট কাজে গাফিলতি থাকলে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com