বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
আগামী বছরের রমজান শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি শীত আসতে না আসতেই পিঠা তৈরির ধুম, বয়স্ক নারীর দোকানে ক্রেতাদের উপচে পড়া ভিড় নরসিংদীর শিবপুরে ফেনসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রেফতার এক। দেড় বছর আগের চুরির ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫ মসজিদকে দলীয় কার্যালয় নয়, আল্লাহর ঘর হিসেবে মর্যাদা দিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী লালমনিরহাটে সকালে হাঁটতে বেরিয়ে, সিমেন্টবোঝাই ট্রাকচা’পায় দুই নারী নি’হত দেওয়ানগঞ্জে ৩৫ বিজিবির অভিযানে সীমান্ত থেকে ভারতীয় বোতল মদ উদ্ধার বকশীগঞ্জে বাস চাপায় বউ- শ্বাশুড়ির মর্মান্তিক মৃত্যু ফুলবাড়ীতে কু-প্রস্তাবে রাজি না হওয়ায় বিধবা ও তার দুই ছেলেকে পিটিয়ে আহতের অভিযোগ সন্ধ্যা নামলেই মিনি হাতিরঝিলে আপত্তিকর কর্মকাণ্ড: প্রশাসনের দৃষ্টি আকর্ষণ
রংপুরে ৯ টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার

রংপুরে ৯ টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:: রংপুর আদালত চত্বর থেকে পুলিশের এক কর্মকর্তার মোটরসাইকেল চুরির সূত্র ধরে অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি।

গ্রেপ্তারকৃতরা হলেন-রংপুরের মিঠাপুকুর উপজেলার কয়ারমারী এলাকার মোস্তাফিজুর রহমান (২৮), পীরগঞ্জের শাহাপাড়া হাজীপুরের হুমায়ুন কবীর ওরফে রাব্বী (১৯), বদরগঞ্জের কুতুবপুর বালুয়াপাড়ার ওবায়দুল হক (৩৪) এবং একই উপজেলার জামুবাড়ী যাদুনগরের রমজান আলী (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রংপুর মহানগর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ভবনের গ্যারেজের পাশ থেকে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলামের মোটরসাইকেলটি চুরি হয়। পরে আদালত চত্বরের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের মূলহোতা মোস্তাফিজুর রহমানকে শনাক্ত ও আটক করে পুলিশ। পরে মোস্তাফিজুরের দেওয়া তথ্যের ভিত্তিতে হুমায়ুন কবীর, ওবায়দুল হক ও রমজান আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি এবং বদরগঞ্জের সিও রোড ব্রিজসংলগ্ন ‘মেসার্স মুগ্ধ রিকন্ডিশন বাইক সেন্টার’ থেকে আরও ৬টিসহ মোট ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। তবে এ চক্রের সদস্য রাহাত মিয়া (২০) নামে একজন এখনো পলাতক রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন কুমার চ্যাটার্জি বলেন, গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার ও অধিকতর তদন্তের জন্য আসামিদের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com