নিজস্ব প্রতিবেদক :: দেশের উত্তরাঞ্চলসহ ৫টি বিভাগে আগামী ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বর্ষণের প্রবল সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে দেশের অনেক জেলায় এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগের কিছু কিছু জেলায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা ‘বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড (BWOT)’ এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে।
জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির আশঙ্কা
সংস্থাটি জানায়, টানা ও অতিভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে স্বল্পস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। একই সাথে উজানে (ভারতের অংশে) তীব্র বৃষ্টিপাতের কারণে দেশের প্রধান প্রধান নদনদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ঝুঁকিপূর্ণ এলাকা: বিশেষ করে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের নদীগুলোর পানি আশঙ্কাজনকভাবে বাড়তে পারে। কোনো কোনো পয়েন্টে নদীর পানি বিপদসীমা অতিক্রম করে নিম্নাঞ্চল ও নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
Leave a Reply