বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
গাজীপুরে চোরাই গরু উদ্ধার করে বিপাকে কালিয়াকৈর থানা পুলিশ আদর্শ ইসলামিক ক্যাডেট স্কুলের অভিভাবক সমাবেশ, ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী ৯ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, একই শ্মশানে পাশাপাশি চিতা বকশীগঞ্জে শ্বশুরবাড়িতে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে জখমের অভিযোগ! পঞ্চগড় পৌরসভায় ২৭টি ডাস্টবিন বিতরণ তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ, পঞ্চগড়ে ক্ষুব্ধ সংবাদকর্মীরা পঞ্চগড়ে সুইসগেট ভাঙার এক বছরেও হয়নি সেতু, দুর্ভোগে হাজার হাজার মানুষ নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় তৃতীয় স্থান শিবরাম স্কুলের নুহা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দবকশীগঞ্জ সীমান্তে ৫৬৭ পিস ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ লালমনিরহাটে থ্যালাসেমিয়া ও ক্যান্সার রোগীদের আজীবন ফ্রি রক্ত দেবে ‘বিডিএসএল’
লালমনিরহাটে ৩ রেস্তোরাঁকে ভোক্তা অধিকারের জরিমানা, জেলা প্রশাসনের বিশেষ অভিযান

লালমনিরহাটে ৩ রেস্তোরাঁকে ভোক্তা অধিকারের জরিমানা, জেলা প্রশাসনের বিশেষ অভিযান

লালমনিরহাট প্রতিনিধি :: লালমনিরহাটে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং সুস্থ ও সামাজিক বিনোদনের পরিবেশ বজায় রাখার লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। আজ সোমবার (২২ জুন) জেলা শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও জনাকীর্ণ বিনোদন এলাকায় পৃথক এই আইনগত ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়। অভিযানকালে ভোক্তা-অধিকার ক্ষুণ্ন ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে ৩টি রেস্তোরাঁকে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


​জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাদ্যে ভেজাল প্রতিরোধ ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে জেলা সদরের বিভিন্ন রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম ও মো. খায়রুল হোসেন।

​অভিযানকালে শহরের সেনামৈত্রী হকার্স মার্কেটের ‘আল-এশা রেস্তোরাঁ’য় মানবস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর রাসায়নিক উপাদান ‘হাইড্রোজ’ সংরক্ষণ ও খাদ্যে ব্যবহারের প্রমাণ পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী অর্থদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে দৃশ্যমান স্থানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ‘ভাই ভাই হোটেল ও রেস্তোরাঁ’কে এবং অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করার অপরাধে অপর একটি হোটেলকে জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি ভবিষ্যতে নিরাপদ খাদ্য পরিবেশনের জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

​পার্ক ও বিনোদন এলাকায় বিশেষ টহল
​এদিকে জনসাধারণের জন্য সুস্থ ও সামাজিক বিনোদনের পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে জেলা শহরের রেলওয়ে মুক্তমঞ্চ সংলগ্ন পার্ক ও হাতিরঝিল রোড এলাকায় একটি বিশেষ টহল অভিযান পরিচালনা করা হয়।

​জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার তানভীর আহমেদ-এর নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই তদারকি কার্যক্রম চলে। পার্ক ও তৎসংলগ্ন সড়কগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা বা সামাজিক পরিবেশ বিনষ্টকারী কার্যক্রম না ঘটে, সে বিষয়ে কঠোর নজরদারি চালানো হয়।


জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, জনস্বার্থে, জনস্বাস্থ্য ও জননিরাপত্তা রক্ষায় এই ধরণের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com