ডেস্ক রিপোর্ট :: লালমনিরহাটে একটি ডোবা থেকে আহাতন নেছা (৬০) নামে এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চার দিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পরিবার।

শনিবার (১৩ জুন) রাত ৯ টার দিকে উপজেলার হারাটী ইউনিয়ন পরিষদের পেছনের বরদারোগা এলাকার একটি ডোবায় মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নিহত আহাতন নেছা সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বেরপাঙ্গা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তিনি মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। চার দিন আগে নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
.
শনিবার রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যান স্বজনরা। পরে নিহতের নাতনি মরদেহটি শনাক্ত করেন।
এ বিষয়ে সদর থানার দায়িত্বরত পুলিশ জানায়, মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
Leave a Reply