বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মেয়ে সেজে প্রবাসীর সঙ্গে প্রেম করতেন শান্ত, মোবাইলে বিয়ে, সঙ্গ দিতেন বাবাও নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে বললেন সামিউর রহমান সহকারী কমিশনার( ভুমি) স্বামীর দাফনের এক ঘণ্টা পর স্ত্রীর মৃত্যু, একই দিনে স্বামী-স্ত্রীর বিদায় মাদকের বিরুদ্ধে প্রত্যেক শিক্ষার্থীকে সোচ্চার হতে হবে: বকশীগঞ্জ ইউএনও মুরাদ হোসেন শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা নবীনগরে ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ লুট লালমনিরহাটে চলাচলের রাস্তা কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম-একজন হাসপাতালে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ শুরু রাণীশংকৈলে দুর্গাপূজা ঘিরে প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা তুঙ্গে বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন শিবরাম স্কুলের অধ্যক্ষ রাশেদ
ভোরে স্ত্রী ঘুম থেকে ডাকায় রাগ করে যুবকের আত্মহত্যা

ভোরে স্ত্রী ঘুম থেকে ডাকায় রাগ করে যুবকের আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের হাতরাস জেলায় ভোরে ঘুম থেকে ডেকে তোলাকে জেন্দ্র করে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর এক যুবক আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সিকান্দারারাও এলাকার রামপুর জাট্টারি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম লালু সিং। তার বয়স ৩৫ বছর। খবর এমএসএন-এর।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, লালু সিং প্রতিদিন সাধারণত সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠতেন। তবে বুধবার সকালে ছেলে স্কুলে যাওয়ার প্রস্তুতির সময় রান্নাঘরের দরজা তালাবদ্ধ দেখেত পান। পরে সেই দরজা খুলতে ভোর ৫টার দিকে তাকে জাগিয়ে তোলেন তার স্ত্রী।

এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে লালু সিং তার স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ রয়েছে।

পরে ছেলে স্কুলে চলে গেলে আশা দেবী তার জন্য চা তৈরি করেন। সকাল ৭টার দিকে লালু সিং তার শ্যালককে ফোন করেন এবং কথোপকথনের সময় উদ্বেগজনক কিছু কথা বলেন।

পরিবারের দাবি, ফোনে তিনি বলেন, ‘এটাই আমাদের শেষ কথা, আমি চলে যাচ্ছি।’ একই সঙ্গে তিনি তার স্ত্রীকে দেখাশোনা করার অনুরোধ জানান।

এর কিছুক্ষণ পর তিনি একটি কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। কিছু সময় পর পরিবারের সদস্যরা গুলির শব্দ শুনতে পান।

স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

পরে দরজা ভেঙে লালুকে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখা যায়। এসময় তার পাশে একটি দেশীয় পিস্তল খুঁজে পায় পুলিশ।

স্থানীয় পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com