বিজ্ঞাপন:
চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চরফ্যাশনে সিঁড়ির রেলিংয়ে আটকে পড়া শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি।। ভোলার চরফ্যাশনে একটি প্রাথমিক বিদ্যালয়ের সিঁড়ির রেলিংয়ের ফাঁকে আটকে পড়া চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাদিয়াকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।


‎শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের ৪৮ নম্বর চর আফজাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

‎ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পাওয়ার পর চরফ্যাশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্টেশন লিডার মো. আবদুল হাইর নেতৃত্বে ড্রাইভার শেখ মিজানুর রহমান এবং ফায়ারফাইটার মো. ইসমাইল হোসেন, মো. মাহাবুব আলম, মো. মাসুদ রানা ও পলাশ চন্দ্র রায় অভিযানে অংশ নেন।
‎উদ্ধারকাজে হাইড্রোলিক পাওয়ার ইউনিট ও হাইড্রোলিক স্প্রেডার ব্যবহার করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।


‎ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. আবদুল হাইর বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি, শিশুটির পা সিঁড়ির রেলিংয়ের ফাঁকে আটকে আছে। পরিস্থিতি বিবেচনায় আমরা প্রয়োজনীয় উদ্ধার সরঞ্জাম ব্যবহার করি এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় তাকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই।

‎বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছরিন বেগম জানান, অসাবধানতাবশত সিঁড়ির ফাঁকে শিক্ষার্থীর পা আটকে যায়। প্রাথমিকভাবে বিদ্যালয়ের পক্ষ থেকে উদ্ধার করার চেষ্টা করা হলেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে তারা এসে সফলভাবে শিক্ষার্থীকে উদ্ধার করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com