বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ছোট ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেলে বড় ভাইয়ের চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন
চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব উদযাপন

চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব উদযাপন

‎হাসান লিটন,চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক::দ্বীপের দেশে কৃষক হাসে, আমনের ফসল বেশ, নতুন ধানের পিঠা-পুলি খুশির নেইকো শেষ এই স্লোগানকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে ধান কর্তন ও নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।

‎শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে উপজেলার মাদ্রাজ ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ড চরনাজিমউদ্দিন এলাকায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে এই উৎসব উদযাপন হয়। 

‎উৎসবে চরফ্যাশন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাজমুল হুদার সভাপতিত্বে এবং উপজেলা কৃষি উপ-সহকারী সানাউল্লাহ আজমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লোকমান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরফ্যাশন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল গোলদার।

‎এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মামুন হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. নুরনবী, চরফ্যাশন প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল মিয়াজী সহ বিভিন্ন অতিথি এবং চরনাজিমুদ্দিন গ্রামের কৃষক-কৃষাণী, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উৎসবে অংশগ্রহণকারীরা ধান কর্তন ও নবান্ন পিঠা উৎসব উদযাপনে অংশগ্রহণ করে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলেন।

‎বক্তারা বলেন, নতুন ধান কেটে নবান্ন পিঠা উৎসব উদযাপন আমাদের কৃষিজীবীর আনন্দ এবং দেশের কৃষি ঐতিহ্যকে ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ। পুরনো ঐতিহ্যকে সংরক্ষণ ও কৃষকের পরিশ্রমের স্বীকৃতি দিতে এই উৎসব আয়োজন করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com