বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ১৮ শিক্ষার্থী অসুস্থ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ওসির বিরুদ্ধে গালিগালাজ ও অশ্লীল অঙ্গভঙ্গির অভিযোগ, ভিডিও ভাইরাল বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ গৃহকর্মীকে নির্যাতন, পুলিশ দম্পতি কারাগারে নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী
জুনিয়র নারী কর্মকর্তাকে অশ্লীল ভিডিও পাঠিয়ে ফেঁসে গেলেন ডিআইজি

জুনিয়র নারী কর্মকর্তাকে অশ্লীল ভিডিও পাঠিয়ে ফেঁসে গেলেন ডিআইজি

ডেস্ক রিপোর্ট::রাজশাহী মহানগর পুলিশের সদ্য সাবেক কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের বিরুদ্ধে এক নারী পুলিশ কর্মকর্তাকে ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল ও আপত্তিকর ভিডিও এবং বার্তা পাঠানোর গুরুতর অভিযোগ ওঠায় তাকে পদ থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে ডিআইজি পদে বদলি করা হয়েছে। তবে এখনো তার কোনো বিভাগে পদায়ন হয়নি।

অভিযোগকারী নারী কর্মকর্তা ট্যুরিস্ট পুলিশের ৩৫তম ব্যাচের এডিশনাল এসপি। তিনি জানান, দীর্ঘদিন ধরেই আবু সুফিয়ান একতরফাভাবে তাকে আপত্তিকর ভিডিও এবং বার্তা পাঠাতেন। বিষয়টি অসহনীয় পর্যায়ে পৌঁছালে তিনি বিভাগীয় নিয়ম অনুসারে অভিযোগ দাখিল করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে গত ২৪ নভেম্বর আবু সুফিয়ানের বিরুদ্ধে অভিযোগনামা জারি করা হয়। অভিযোগে বলা হয়, একজন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে তিনি একজন জুনিয়র নারী সহকর্মীকে অশ্লীল ভিডিও পাঠিয়ে চরম অপেশাদার ও নৈতিকতাবহির্ভূত আচরণ করেছেন, যা সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

তাকে ১০ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি তিনি চাইলে ব্যক্তিগত শুনানির আবেদনও করতে পারবেন।

অভিযুক্ত ডিআইজি আবু সুফিয়ান দাবি করেন, ভিডিওটি তিনি ওই নারী কর্মকর্তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে পেয়েছিলেন এবং রি-সেন্ড করে বিষয়টি জানতে চেয়েছিলেন। পরে বুঝতে পারেন সেটি নাকি ফেক আইডি থেকে পাঠানো হয়েছিল। তিনি বলেন, ঘটনাটি অনেক আগের এবং একবারই ঘটেছিল।

তবে নারী কর্মকর্তা তার বক্তব্যে জানান, তিনি ওই কর্মকর্তার সঙ্গে কখনো ব্যক্তিগত যোগাযোগে ছিলেন না। ট্যুরিস্ট পুলিশে যোগ দেওয়ার পর দেখা হলে সালাম বিনিময় ছাড়া আর কোনো কথা হয়নি। রাজশাহীতে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি অপ্রাসঙ্গিক বার্তা পেতে শুরু করেন।

অভিযোগের সত্যতা যাচাইয়ে সিআইডির ফরেনসিক বিভাগ আবু সুফিয়ানের মুছে ফেলা ভিডিও পাওয়ার প্রমাণও পেয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থার সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হতে পারে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com