বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
নন্দিনী হত্যা: দ্রুত চার্জশিট ও বিচারের আশ্বাস ত্রাণমন্ত্রীর লালমনিরহাটে নেসকোর গাফিলতি ৭২ ঘন্টা ধরে অন্ধকারে ২৫০ ব্যবসা প্রতিষ্ঠান গ্রেপ্তার আতঙ্কে থমথমে লালমনিরহাট; পুলিশের ওপর হামলায় আসামি ১৫০০ ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের মানববন্ধনে নামালেন প্রধান শিক্ষক, অনুমতির দাবিকে ‘মিথ্যা’ বলছে প্রশাসন নামাজ পড়তে চাইলে ভারতে থাকা চলবে না, বাংলাদেশ বা পাকিস্তানে যান: বিজেপি মন্ত্রী পঞ্চগড়ে জগদল দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে ক্লাস বর্জন করিয়ে মানববন্ধনের অভিযোগ মিয়ানমার-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণের নামে বিদেশে পলাতক, কাস্টমস কর্মকর্তা শহিদুজ্জামান বরখাস্ত পঞ্চগড়ে মামলার হাজিরা দিতে এসে আদালতের বেঞ্চে আসামির মৃত্যু মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে লালমনিরহাটে দুই ফার্মেসিকে জরিমানা
লালমনিরহাটে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম নিয়েই সুনাগরিক শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা

লালমনিরহাটে নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম নিয়েই সুনাগরিক শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা

‎খাজা রাশেদ,লালমনিরহাট::সুনাগরিক শিক্ষা: চিন্তায় বিশ্ব, চেতনায় বাংলাদেশ এমন স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটের শহর কেন্দ্রিক দু’টি কলেজে প্রায় ৪ শতাধিক শিক্ষার্থীদের নিয়ে আয়োজন হয়েছে নাগরিক শিক্ষা বিষয়ক বিশেষ কর্মশালা।



‎বুধবার ১৯ নভেম্বর ও বৃহস্পতিবার ২০ নভেম্বর লালমনিরহাট শেখ শফিউদ্দিন কর্মাস কলেজ ও লালমনিরহাট সরকারি কলেজে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান।

‎জাতীয় নাগরিক ফাউন্ডেশন (জানাফ) আলোকিত নাগরিক, স্বপ্ন বুনি ফাউন্ডেশন, শুদ্ধি ও গ্লোবাল কো- প্রসপারিটি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মশালা সম্পূর্ণ হয়েছে।

‎যুব সমাজকে দায়িত্বশীল, সচেতন ও ইতিবাচক নাগরিক হিসেবে গড়ে তুলতে এই কর্মসূচিতে নাগরিক অধিকার, দায়িত্ব, গণতন্ত্র, মানবাধিকার, নৈতিকতা, ভোটাধিকার, পরিবেশ সচেতনতা, সামাজিক নিরাপত্তা, ভুল ও ভ্রান্ত তথ্য ও AI এর সঠিক ব্যবহার সবগুলো দিক নিয়েই শিক্ষার্থীদের জন্য বিস্তারিত আলোচনা করা হয়েছে।



‎কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল, মৌলিক অধিকার ও দায়িত্ব, মানবাধিকার ও নৈতিকতা, গণতন্ত্র, ভোটাধিকার ও সুশাসন, বৈশ্বিক নাগরিকত্ব ও স্থানীয় প্রেক্ষাপট, পরিবেশ, সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার
‎তথ্য, প্রযুক্তি ও নিরাপত্তা সচেতনতা বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় সচেতন ভোটার তৈরি, আইনের প্রতি সম্মান, অন্যায়ের প্রতিবাদ এবং সুষ্ঠু সমাজ গঠনে ব্যক্তিগত ভূমিকা-র উপর।

‎আলোকিত নাগরিক-এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সানজিদ আহমেদ সজিব জানায়, আলোকিত নাগরিক জাগ্রত নাগরিক ফাউন্ডেশনের একটি উদ্যোগ, যার লক্ষ্য দেশের মানুষকে দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলা। সেই ধারাবাহিকতায় লালমনিরহাটের দুইটি শিক্ষাপ্রতিষ্ঠানে “সুনাগরিক শিক্ষা” কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

‎কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন স্বপ্ন বুনি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আহসান সাকিব, তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের ভেতরে সীমাবদ্ধ নয়, নৈতিকতা, দায়িত্ববোধ, দেশপ্রেম এবং বিশ্বদৃষ্টি মিলেই একজন সুনাগরিক তৈরি হয়। একজন তরুণের একটি সচেতন ভোটই জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারে।”

‎তিনি আরও বলেন, “যুব সমাজকে বিশ্ব ভাবনায় সমৃদ্ধ হতে হবে, কিন্তু তাদের চেতনায় থাকতে হবে বাংলাদেশ। দেশের আইন, পরিবেশ, সম্পদ ও গণতন্ত্র রক্ষায় তরুণেরা হবে প্রথম সারির ভুমিকা। দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে আমরা ভাবছি এবং সামনে একতাবদ্ধ হয়ে কাজ করব৷



‎দুই কলেজের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নেয়। তাদের মতে, নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে এই কর্মশালা তাদের মধ্যে নতুন উপলব্ধি, আত্মচেতনা এবং সমাজ গঠনের মানসিকতা তৈরি করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com