বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
বাবাকে দেখেনি নবজাতক কন্যা, ঈদের আগে মুক্তির অপেক্ষায় তিন সন্তানের বাবা নাছিম ঠাকুরগাঁওয়ে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে স্কুলছাত্রের মৃত্যু ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না: শিক্ষামন্ত্রী ঈদে ৬ দিন ট্রাক কাভার্ডভ্যান-লরি চলাচল বন্ধ ১৮ থেকে ২০ বছর ধরে কাজ করি, এই প্রথম একসঙ্গে ৯টি কবর খুঁড়লাম’ রাজশাহীতে নারী ও শিশু সুরক্ষা নিয়ে ব্লাস্টের সভা পঞ্চগড়ে উত্তরণের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ চরফ্যাশনে তেঁতুলিয়া নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান হাসপাতালে অব্যবস্থাপনা দেখে ত্রাণমন্ত্রীর ৬ ঘণ্টার আল্টিমেটাম রংপুরের তারাগঞ্জে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত
তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নুরুল ইসলাম নয়ন

তারেক রহমান নাগরিক সেবায় প্রতিশ্রুতিবদ্ধ: নুরুল ইসলাম নয়ন

চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি;;ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্রসেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ ক.রে যাচ্ছেন এবং তিনি এ বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে বিএনপি হেল্প সেলের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল ৩০০ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনার পাশে থাকতে পারি, মাঝে মাঝে নয়। যারা প্রতিদিন খেতে, প্রতিদিন কাপড় পরতে এবং অসুস্থ হলে ওষুধ খেতে সমস্যায় পড়েন, তাদের জন্য আমরা নিয়মিতভাবে সহযোগিতা করতে চাই। এজন্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

এসময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমের পরে নুরুল ইসলাম নয়ন জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com