বিজ্ঞাপন:
 
সংবাদ শিরোনাম:
লালমনিরহাটে ট্রাক চাপায় একই পরিবারের ৩ জন নিহত আ.লীগ নেতার বিরুদ্ধে অসহায় পরিবারের জমি দখলের অভিযোগে, সংবাদ সম্মেলন ‎ বার কাউন্সিল ভাইভা পরীক্ষায় শিবরাম স্কুলের প্রধান শিক্ষক লতা উত্তীর্ণ বারবার ফেলের তালিকায় আমি, তবুও বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ আইনজীবীদের অভিনন্দন কেন্দ্রীয় শহীদ মিনারে এলোপাতাড়ি গুলিতে ‘কন্টেন্ট ক্রিয়েটর’ আহত পঞ্চগড়ে ভাইরাল পকেটমার কাণ্ডে প্রধান অভিযুক্ত গ্রেফতার, টাকা উদ্ধার ৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি চাঁদপুরে গ্যাস লিকেজের আগুন, পুড়ল পুলিশের গাড়ি ও অটোরিকশা ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার
লালমনিরহাটের ফুলগাছ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

লালমনিরহাটের ফুলগাছ এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে মালামালসহ ৩ ডাকাত গ্রেপ্তার

কেফায়েত উল্লাহ, লালমনিরহাট::লালমনিরহাট সদর থানা পুলিশের অভিযানে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতি সংগঠনের মালমাল সহ ৩জন ডাকাত কে গ্রেফতার করা হয়েছে।

লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নিঃ) মোঃ জুয়েল চৌধুরী, সঙ্গীয় অফিসারসহ রোববার ৫ অক্টোবর রাত ১ টার দিকে লালমনিরহাট সদর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান চালিয়ে মোগলহাট ইউনিয়নের ফুলগাছ মৌজাস্থ সোনার দিঘীর পাড় নামক স্থানে কাচা রাস্তার উপর হইতে ডাকাতির প্রস্তুতিকালে আসামী ০১। গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার হারবাইত এলাকার মোঃ কালাই সিকদারের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৪১), ০২। ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গোয়াল কান্দি এলাকার
মোঃ ইসাহাক মিয়ার ছেলে মোঃ অশিদ মিয়া (২৭) ও
০৩। লালমনিরহাট সদর উপজেলার দুরাকোটি এলাকার মোঃ সাইদুল ইসলামের ছেলে মোঃ সোহাগ ইসলাম (২০)কে গ্রেফতার করা হয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত পালিয়ে যাইতে সক্ষম হয়।

ধৃত আসামীদের নিকট হইতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি লোহার হাতল যুক্ত লাল রংয়ের বোল্ট কাঁটার মেশিন, একটি লাল সবুজ রংয়ের গামছা, একটি লোহার পাইপ,একটি বড় সাদা কস্টেপ, একটি কাঠের হাতল যুক্ত ছোরা, একটি কাঠের হাতল যুক্ত হাসুয়া, ০৪ টি নাইলনের রশি, একটি আকাশী রংয়ের itel বাটন ফোন, একটি সবুজ রংয়ের পুরাতন ব্যবহৃত ব্যাটারী চালিত অটো মিশুক রিক্সা, একটি নীল রংয়ের ০৬ চাকা বিশিষ্ট পুরাতন ব্যবহৃত পিকাপ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে দায়ের করা। লালমনিরহাট সদর থানার মামলা নং-১১, জিআর নং-৫৯১, তারিখ- ০৫ অক্টোবর, ২০২৫, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড, ১৮৬০;রুজু করা হয়েছে বলে সদর থানার ওসি মোহাম্মদ নুরনবী ও তদন্ত (ওসি) বাদল মন্ডল নিশ্চিত করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com