বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, সুন্দরগঞ্জে দপ্তরে দপ্তরে তালা পঞ্চগড়ে লাইসেন্স বিহীন প্যাথলজিতে লিভার পরীক্ষার রিপোর্ট নিয়ে প্রতারনা সিভিল সার্জনের কাছে প্রতারনার অভিযোগ লালমনিরহাটে ১১শিক্ষকের বিদ্যালয়ে পরীক্ষার্থী ৫ জন, ওবুও পাস করেনি কেউ ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ক্ষোভ, ইউএনও-সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে বিএনপির রাজপথের ডাক বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া ঋতু পেল জিপিএ-৫ অভাবের কাছে হার মানেননি আকবর, ৫৪ বছর বয়সে এসএসসি পাস এসএসসিতে ফেল করে তরুণীর আত্মহত্যা একসঙ্গে জিপিএ ৫ পেলেন মা-ছেলে ৩ পরীক্ষার্থীকে পাস করাতে পারেননি ১১ শিক্ষক
নিহতের মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য পেলেন নিজ ছেলের লাশ

নিহতের মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য পেলেন নিজ ছেলের লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তুহিন (১০ নামে) চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্র। নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করতে গিয়ে শোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য দেখতে পান শিশুটি আর কেউ নেয়, সে তারই সন্তান।

শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকচাপায় নিহত হয় তুহিন। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এদিকে, নিহতের বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পাশ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান পুলিশ সদস্য সামসুর। কিন্তু তিনি জানতেন না যার মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন, সে আর কেউ নয় সে তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে নিজ ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙ পড়েন তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য।

দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে জানতে পারেন নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। নিহতের মরদেহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com