বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে ২৯ শিক্ষার্থী হাসপাতালে গাজীপুরে কালিয়াকৈরে অগ্নিকাণ্ড দুই কলোনিতে মোট ২২ টি কক্ষ বশীভূত গাজীপুরের কাশিমপুরে ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত, আহত ২ লালমনিরহাটে সন্ত্রাস বিরোধী আইনে পৌর আওয়ামী লীগ নেতা আটক ‎লালমনিরহাটে Bangla QR প্রচলনে ডিজিটাল পেমেন্ট সম্প্রসারণ ক্যাম্পেইন দুই মাদক কারবারিকে তাবলিগে পাঠিয়ে সুযোগ দিলেন ওসি লালমনিরহাটে তিন শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় ও সামাজিক সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত এককালীন ২০ লাখ, মাসে ২ লাখ টাকা চাঁদা দাবি, কৃষকদল নেতা গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মিছিলে অসুস্থ হয়ে যুবদল নেতার মৃত্যু
লালমনিরহাটে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

লালমনিরহাটে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশ ও মিছিল

লালমনিরহাট প্রতিনিধি: পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে লালমনিরহাটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
‎

‎শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ আছর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট কেন্দ্রীয় জামে মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ মিছিলে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মিশন মোড়ে গিয়ে শেষ হয়।


‎
‎মিছিল শেষে মিশন মোড় চত্বরে পথসভায় বক্তৃতা  করেন, লালমনিরহাট জেলা জামায়াতে ইসলামীর আমির ও জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. আবু তাহের। সাবেক জেলা আমীর ও লালমনিরহাট সদর উপজেলা পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট আব্দুল বাতেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেনায়েল আলম,জেলা জামায়াতের নেতা আলহাজ্ব নিয়াজ আহমেদ রেজা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, ও ছাত্র শিবিরের সভাপতিসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।


‎
‎বক্তারা বলেন, ‘পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই কর্মসূচি। ফ্যাসিবাদী প্রথা দূর করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই।
‎
‎বক্তারা আরও বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গণহত্যা ও দুর্নীতির বিচার করতে হবে। একই সঙ্গে জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।’
‎
‎এছাড়াও আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদের ভিত্তিতে একটি নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানান তারা ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com