বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
শিশু রামিসা হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির আদেশ পঞ্চগড়ে সিজারিয়ান অপারেশনের আগে খোলা স্বর্ণের চেইন ফেরত না পাওয়ার অভিযোগ, নার্সের দাবি ‘হারিয়ে গেছে’ লালমনিরহাটে রবিদাস সমিতির সভাপতি পদ কেন্দ্র করে, ধনেশ্বর রবিদাসকে প্রাণ নাশের হুমকি পঞ্চগড় সীমান্তে ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও জিরো লাইনে অবস্থান নারী শিশু সহ ১০ জনের সুন্দরগঞ্জে আম খাওয়ানোর প্রলোভনে শিশু ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত অনেকেই সরকারি বনের জমিতে দিন দিন হারিয়ে যাচ্ছে গজারি বাগান, নিরব ভূমিকায় বাড়ইপাড়া বিট কর্মকর্তা লালমনিরহাটে ‎ ৩ পয়েন্ট দিয়ে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, ভারতীয় বিএসএফ’র নিষিদ্ধ ছাত্রলীগের বিশাল মিছিল, ব্যাপক উপস্থিতি দেখে সরে গেলো পুলিশ লালমনিরহাটে সাংবাদিক সবুজের কলম থামাতে প্রাণনাশের হুমকি
খুলনায় জাতীয় পার্টির অফিসে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

খুলনায় জাতীয় পার্টির অফিসে ফের হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

অনলাইন ডেস্ক::খুলনায় জাতীয় পার্টির অফিসে ফের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। জাতীয় পার্টির পক্ষ থেকে এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের দায়ী করা হয়েছে।

আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর ফেরিঘাট মোড় থেকে মিছিল নিয়ে তারা ডাকবাংলো মোড়ের জাপা অফিসে হামলা চালায়।

জাতীয় পার্টির খুলনা মহানগর সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিকেল সাড়ে ৫টার দিকে গণঅধিকার পরিষদের একটি মিছিল ডাকবাংলোস্থ মহানগর ও জেলা কার্যালয়ে হামলা চালায়। এ সময় আমাদের নেতা-কর্মী কেউই কার্যালয়ে ছিলেন না। হামলাকারীরা পরিকল্পিতভাবে সাইনবোর্ড, দরজা-জানালা, গ্রিল, চেয়ার-টেবিলসহ ভাঙচুর ও লুটপাট করে রিকশাযোগে নিয়ে যায়।

এর কিছু সময় পর পুনরায় এসে ফের হামলা করে বাকি আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র বাইরে নিয়ে গিয়ে পুড়িয়ে দেয়। এ সময়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়।’

আব্দুল্লাহ আল মামুন অভিযোগ করে বলেন, পুলিশ ঘটনার সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে।

এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহসম্পাদক এস কে রাশেদ বলেন, ‘আমাদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে আজ বুধবার বিকেলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করি।

‘মিছিলটি ডাকবাংলো মোড়ে এলে নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময়ে ফ্যাসিবাদের দোসর জাপা নেতা জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করা হয়। আমাদের দলীয় নেতা-কর্মীরা লুটপাট করেনি। তবে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর বা লুটপাট করেছে কি না, তা আমার জানা নেই।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, তাঁরা জি এম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেছেন। তবে ওই সময় পুলিশ সেখানে ছিল না। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ৩০ আগস্ট গণঅধিকার পরিষদ জাতীয় পার্টির অফিসে হামলার চেষ্টা করেছিল। ভেতরে ঢুকতে না পেরে তারা সাইনবোর্ড ভেঙে দেয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com