বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি পঞ্চগড়ে একই দিনে দুইজন সাপের কামড়ে আহত, সাপ সঙ্গে নিয়ে হাসপাতালে এসে পেলেন এন্টিভেনাম লালমনিরহাটে ছাগল বাঁচাতে গিয়ে গৃহবধূর মৃ’ত্যু পঞ্চগড়ে একদিনের ব্যবধানে আবারও করতোয়ায় ডুবে বৃদ্ধের মৃত্যু সৌহার্দ্য,পরিচিতি আর নতুন প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক সুন্দরগঞ্জে বন্যার পানিতে ভেসে আসলো অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত লাশ পঞ্চগড়ে জেলা পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও উপকরণ বিতরণ
সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

সুন্দরগঞ্জে বিএনপির দু’গ্রুপের উত্তেজনা, ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক::বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় দুই গ্রুপের মধ্যে উত্তেজনার জেরে সুন্দরগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই আদেশ জারি থাকবে।

এর আগে, মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এই আদেশ দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজ কুমার বিশ্বাস।

আদেশে বলা হয়েছে, সুন্দরগঞ্জ পৌর এলাকায় সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় অস্ত্র বহন, মাইকিং বা শব্দযন্ত্র ব্যবহার, পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্র চলাফেরা, সভা-সমাবেশ ও মিছিল সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

জানা গেছে, আজ বুধবার পৌরসভার তিস্তা বাজার এলাকায় দলীয় কার্যালয়ে বিএনপির এক গ্রুপ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজনের ঘোষণা দেন। আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকার কথা ছিল সাবেক উপজেলা বিএনপি সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী মোজাহারুল ইসলাম।

অন্যদিকে সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি সদস্য সচিব মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল ইসলাম প্রামানিক ও উপজেলা বিএনপির আহবায়ক বাবুল আহমেদ একই সময় তারাও দলীয় কার্যালয়ে আলাদা কর্মসূচির ঘোষণা দেয়। এনিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

সুন্দরগঞ্জ থানার ওসি আবদুল হাকিম আজাদ সাংবাদিকদের বলেন, শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় রাতেই মাইকিং করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ কুমার বিশ্বাস সাংবাদিকদের জানান, বিএনপির দুই গ্রুপের উত্তেজনার প্রেক্ষিতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ বুধবার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com