বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন বোন রংপুরসহ ৫ বিভাগে আগামী ৪৮ ঘন্টায় অতিভারী বর্ষণের পূর্বাভাস: প্লাবিত হতে পারে নিচু এলাকা ব্যবসায়ীকে হেনস্তা ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ ববি ছাত্রদল নেতাদের বিরুদ্ধে আলোকিত লালমনিরহাট টিমের, মাদক বিরোধী অভিযান মেয়ে পরীক্ষার্থী হওয়া সত্ত্বেও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের দায়িত্বে কর্মকর্তা ৭৬ মিলিমিটার বৃষ্টিতে ঢাকায় জলাবদ্ধতা, জনদুর্ভোগ নগরবাসীর পঞ্চগড়ে পুকুরে ডুবে ৬ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নকলের সুযোগ’ না পেয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, আহত ১০ মৌলভীবাজার জেলা কারাগারে কারারক্ষীর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ লালমনিরহাটে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি
‘সে আমার’— রহস্যময় পোস্ট দিয়ে নতুন জল্পনা পরীমণির

‘সে আমার’— রহস্যময় পোস্ট দিয়ে নতুন জল্পনা পরীমণির

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি তার ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে বরাবরই আলোচনায় থাকেন। এবার একটি রহস্যময় ফেসবুক পোস্ট ঘিরে তার নতুন প্রেমের জল্পনা শুরু হয়েছে।

শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করেন পরীমণি, যেখানে তাকে কালো সানগ্লাস পরে থাকতে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন, “এই সানগ্লাসটা আমার নয়, কিন্তু সে আমার! সবাইকে শুক্রবারের শুভেচ্ছা।”

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
পরীমণির এই পোস্টটি নিয়ে ভক্ত ও নেটিজেনদের মধ্যে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। ‘সে আমার’ বলতে তিনি কার কথা ইঙ্গিত করেছেন, তা নিয়ে নানা প্রশ্ন করছেন তারা। মন্তব্যের ঘরে একজন যখন জানতে চান, ‘কে সে?’— তখন পরীমণি মজার ছলে জবাব দেন, “আপনি।” আরেকজন জানতে চান, তার কতজন ‘সে’ লাগে, জবাবে পরীমণি বলেন, “আপনি এটা গুনেও শেষ করতে পারবেন না প্রিয়।”

নায়িকার এমন রসিকতাপূর্ণ মন্তব্যগুলো তার অনুরাগীরা বেশ উপভোগ করেছেন। যদিও পরীমণি সরাসরি কোনো জবাব দেননি, তবে তার এই রহস্যময় পোস্ট ভক্তদের মনে আবারও প্রশ্ন তুলে দিয়েছে।

বর্তমানে পরীমণি তার দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে নিয়ে স্বামী ছাড়া জীবনযাপন করছেন। এর আগেও সহকর্মী গোলাম হোসেন এবং তরুণ শিল্পী শেখ সাদীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল, যা শেষ পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com