বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৬ জন মাদক বিক্রিতে বাধা দেওয়ায় প্যানেল চেয়ারম্যানকে কুপিয়ে জখম, নিহত ১ পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে  নিহত এক আহত দুই  মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল যশোরে আদ্-দ্বীন হাসপাতালে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিক্ষোভ হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা কার্যালয় ভাঙচুর-লুটপাট পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে ১১ দলের বিক্ষোভ ও সমাবেশ মৌচাক প্রেসক্লাবের উদ্যোগে ‘মৌসুমী ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পঞ্চগড়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত
সাবেক বিএনপি নেতার গুদাম থেকে সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ

সাবেক বিএনপি নেতার গুদাম থেকে সাড়ে ৩ টন সরকারি চাল জব্দ

অনলাইন ডেস্ক::সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার মেঘাই এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে কাজীপুর সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সোলাইমান হোসেনের গুদাম থেকে ৫০ কেজির ৪৫টি বস্তা ও ৩০ কেজির ৪৪টি বস্তা সরকারি চাল জব্দ করা হয়। মোট উদ্ধার করা ৮৯টি বস্তায় ৩ হাজার ৫৭০ কেজি সরকারি চাল ছিল।

একই সময়ে মেঘাই গ্রামের মৃত আকবর আলীর ছেলে সাব্বির হোসেনের গুদাম থেকেও ৫০ কেজির ২৮টি বস্তা ও ৩০ কেজির ২২৬টি বস্তা চাল উদ্ধার করা হয়। সেখানে মোট ২৫৪টি বস্তা পাওয়া যায়। দুই গুদাম মিলিয়ে মোট ৩৪৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে, যা উপজেলা খাদ্যগুদামে সংরক্ষণ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত আলী খান হিমেল বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চালগুলো উদ্ধার করা হয়েছে। গুদামের দুই মালিক পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের সময় কাজীপুর উপজেলা খাদ্য পরিদর্শক সায়েম রায়হান চৌধুরী ও থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com