বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
ডোপ টেস্টের খবর পেয়ে ২ দিন ধরে নিখোঁজ পুলিশ কর্মকর্তা এসিডদগ্ধের নয় বছর পর আমেনার মৃত্যু আসামী গ্রেফতারের দাবীতে মানববন্ধন লালমনিরহাটে বিষাক্ত বর্জ্যে ২ লাখ টাকার মাছ নিধন, বিবাদীর হুমকিতে নিরাপত্তাহীনতায় বাদী পরিবার​ লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধে বীর মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ সাদুল্লাপুরে জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, প্রতিবাদে সংবাদ সম্মেলন “নতুন ভবন চকচকে হলে কী হবে, ভেতরে পড়ে আছে মেয়াদোত্তীর্ণ ফায়ার সিলিন্ডার অথচ কতৃপক্ষের নেই কোন নজর পঞ্চগড়ে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণ, লজ্জা সহ্য করতে না পেরে আত্মহত্যায় মৃত্যু-দুই আসামি গ্রেপ্তার মাহিগঞ্জ পরেশ নাথ মন্দিরের সাধারণ সভায় সভাপতি রবি, সম্পাদক বিশ্বজিৎ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার জরুরি পারাপারে স্পিডবোটে বাধা দেওয়ার অভিযোগ, ভোগান্তিতে হাজারো যাত্রী
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

অনলাইন ডেস্ক;:ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। খবর আল আরাবিয়ার।

ইসরাইলি সেনারা সামাজিকা যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, ইসরাইলের কয়েকটি এলাকায় সাইরেন বাজানোর পরপরই ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ (ইসরাইলি বিমানবাহিনী) আটকে দিয়েছে।

হুথিদের দাবি, ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদ ও গাজাবাসীর সমর্থনে তারা এসব হামলা চালাচ্ছে। গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময়ে তারা হামলা বন্ধ রেখেছিল। কিন্তু মার্চে সেই যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরাইল নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু করলে হুথিরাও ফের আক্রমণ শুরু করে।

ইসরাইল এরই মধ্যে ইয়েমেনে একাধিক পালটা হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু করা হয়েছে হুথি-নিয়ন্ত্রিত বন্দর এবং রাজধানী সানায় তাদের দখলকৃত বিমানবন্দর। সম্প্রতি হামলায় ইয়েমেনের সানায় ব্যাপক ক্ষতি এবং হতাহতের ঘটনা ঘটেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com