বিজ্ঞাপন:
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্হগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতার পদ স্হগিত

অনলাইন ডেস্ক::দলীয় নীতি ও সাংগঠনিক পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মতিন বক্স এর প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার (২২ আগস্ট ) দলের কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, উক্ত নেতা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং তাঁদের আচরণ দলীয় নীতি ও আদর্শের পরিপন্থী হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

দলের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন সিদ্ধান্ত ভবিষ্যতেও কঠোরভাবে অনুসরণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com