বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
বুড়িচংয়ে হত্যা মামলা তুলে নিতে নারী ও তাঁর স্বামীকে হত্যার হুমকি কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার,গ্রেপ্তার-১ সিআইডির জ্যাকেট-ওয়াকিটকি নিয়ে নারী অপহরণের চেষ্টা, গ্রেপ্তার ৭ ১০০ রাকাত নফল নামাজ পড়িয়ে তিন চোরকে ছেড়ে দিলেন এলাকাবাসী হাতীবান্ধায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রে’প্তার, কারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার স্বরাষ্ট্র ছাড়লেন সালাহউদ্দিন, দায়িত্ব পেলেন এলজিআরডির দুপুরে বাল্যবিয়ে বন্ধ করলেন ম্যাজিস্ট্রেট, বিকেলে পালাল কিশোরী খাগড়াছড়িতে ২৪টি গুইসাপসহ নারী আটক বাবার সঙ্গে গোসলে গিয়ে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাপড়ুয়া শিশুর মৃত্যু সাবেক ছাত্রদল নেতাকে পেটালেন ইউএনও, থামালেন এসিল্যান্ড
পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

পঞ্চগড়ে জাবেদ হত্যা মামলার ৩ আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

মনজু হোসেন, স্টাফ রিপোর্টার: পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে জাবেদ উমর জয় হত্যাকাণ্ডের মামলায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩)।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে র‍্যাব-১৩ এর সিপিসি-২ নীলফামারী ও সিপিসি-১ দিনাজপুর ক্যাম্পের যৌথ অভিযানে দিনাজপুর জেলার কোতোয়ালী থানার বড় মাঠ এলাকা থেকে নূর রাব্বী (২৬), আবু তালেব (২৫) ও কামাল হোসেন (৪০) নামের এজাহারনামীয় আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব নিশ্চিত করেছে।

এজাহার সূত্রে জানা যায়, নিহত জাবেদ উমর জয় স্থানীয়ভাবে মাদক ব্যবসা ও চাঁদাবাজির প্রতিবাদ করায় ক্ষুব্ধ হয় আসামিরা। এর জেরে তারা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যার ফাঁদে ফেলে। গত ৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে আসামিরা মোবাইল ফোনে ডেকে এনে পঞ্চগড় শহরের সিনেমা হল মার্কেটের সামনে ধারালো অস্ত্র দিয়ে জাবেদের শরীরে একাধিক আঘাত করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা জাবেদকে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের বড় ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিষয়টি গণমাধ্যমে আলোচিত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com