বিজ্ঞাপন:
সংবাদ শিরোনাম:
পঞ্চগড়ে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের সুফল বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোরবানির হাটে নজর কাড়তে প্রস্তুত ডোনাল্ড ট্রাম্প’ নামের গোলাপি মহিষ জামিন পেয়ে খুন করতে এসে নিজেই খুন হলেন যুবলীগ নেতা অনিয়মের তথ্য নিতে গিয়ে বহিরাগতকে ডেকে আনলেন গুদাম কর্মকর্তা আইজিপির হাত থেকে ‘এক্সেমপ্লারী গুড সার্ভিস ব্যাজ’ পেলেন এএসপি জয়ন্ত কুমার স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে পটুয়াখালীর ৪ ছাত্রী নিখোঁজ ময়নাতদন্তের পর লোমহর্ষক বর্ণনা দিলেন চিকিৎসক আটোয়ারিতে প্রভাবশালী প্রকৌশলী মকবুল ইশারায় ভিটে মাটি ছাড়া ফজলুর পরিবার পঞ্চগড়ের আলোচিত এসপি মো. মিজানুর রহমান প্রত্যাহার কাউনিয়ায় শ্যালকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা, দুলাভাই গ্রেফতার
আগামী বছর থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন: আসিফ মাহমুদ

আগামী বছর থেকে পাঠ্যবইয়ে আসছে বড় পরিবর্তন: আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক: আগামী বছর থেকে পাঠ্যবইয়ে বড় ধরনের পরিবর্তন আসছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, নতুন পাঠ্য-পুস্তকে যুক্ত করা হবে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বিগত চারটি নির্বাচন নিয়ে তথ্য।

আজ বৃহস্পতিবার বিকেল নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব তথ্য জানিয়েছেন।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘প্রজন্ম থেকে প্রজন্মের কাছে ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস এবং স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের মানুষের সংগ্রামের গল্প পৌঁছে দিতে পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষভাবে গুরুত্ব দিয়ে অন্তর্ভুক্ত করা হচ্ছে; ২০২৪ খ্রিষ্টাব্দের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের ইতিহাস এবং সাম্প্রতিক চারটি জাতীয় নির্বাচনের তথ্য।’

এই পোস্টের সঙ্গেই তিনি একটি ফটোকার্ড শেয়ার করেন ফেসবুকে। যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির সঙ্গে ফটোকার্ডে লেখা রয়েছে- ‘বিভিন্ন শ্রেণির পাঠ্যবইয়ে গণহত্যাকারী হিসাবে যুক্ত হচ্ছে শেখ হাসিনার নাম।’

এর আগেও গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর পাঠ্যপুস্তকে বড় ধরনের পরিবর্তন আনা হয়। ২০২৫ সালের পাঠ্যপুস্তকে যুক্ত করা হয় জুলাইয়ের গণঅভ্যুত্থানের গ্রাফিতি। বাদ দেওয়া হয় বইয়ের প্রচ্ছদে থাকা শেখ হাসিনার ছবি সংবলিত উক্তি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।
Design & Development BY : ThemeNeed.com